,

রনবীরের কারণে সালমান-সঞ্জয়ের বন্ধুত্বে ফাটল

2016_03_07_17_58_01_4mFL7l8lLuLvhvXrGxyxcZSdEC6TPu_originalবিনোদন ডেস্ক : বলিউডে পর্দার বাইরে যে ক’জন তারকার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বন্ধুত্ব বিদ্যমান, তারমধ্যে অভিনেতা সালমান খান ও সঞ্জয় দত্তের বন্ধুত্বের কথা অনস্বীকার্য। যে কোনো ধরনের দূর্যোগ পরিস্থিতিতে এক অন্যের পাশে থেকেছেন। কিন্তু সেই দৃঢ় বন্ধুত্বের সম্পর্কই এবার ভাঙতে চলেছে এই সময়ে তুমুল জনপ্রিয় অভিনেতা রনবীর কাপুরের জন্য!

১৯৯৩ সালের মুম্বাই অস্ত্র মামলায় তিন বছরের কারাভোগ শেষে গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছেন সঞ্জয় দত্ত। তার মুক্তির পর বলিউডের সবাই তার বাসায় গিয়ে সাক্ষাৎ করে আসলেও এখন পর্যন্ত বন্ধু সঞ্জয়ের ধারে কাছে যাননি সালমান। সঞ্জয়কে পুরো এড়িয়ে চলছেন তিনি। সঞ্জয়কে এমন এড়িয়ে চলার কারণ খুঁজতে গিয়েই জানা গেল আসল কারণ!

হ্যাঁ। সালমান ও সঞ্জয়ের বন্ধুত্বে ফাটল ধরার একমাত্র কারণ রনবীর কাপুর! এমনটিই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম স্পটবয়। রনবীর কাপুরের সঙ্গে সঞ্জয়ের গা মাখামাখি একদমই মানতে পারছেন না সালমান। আর তাই সঞ্জয়ের সাথে এখন পর্যন্ত দেখা না করা কিংবা তাকে এড়িয়ে চলছেন সালমান!

ক’দিন আগেই নির্মাতা রাজ কুমার হিরানি জানিয়েছিলেন যে সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করছে রনবীর কাপুর।জেল থেকে বের হয়ে সঞ্জয় জানালেন হিরানির এমন সিদ্ধান্তকে তিনি শ্রদ্ধা করেন। প্রয়োজনে হিরানি ও তার চরিত্রে অভিনয় করা রনবীরকেও সাহায্য করার প্রয়াস ব্যক্ত করবেন বলে জানান। আর এই বিষয়টিই নাকি ভালোভাবে নেননি সালমান। কারণ ক্যাটরিনা কাইফের সঙ্গে রনবীরের সম্পর্কচ্ছেদ হয়ে যা্ওয়ার পর রনবীরকে কিছুতেই নিতে পারছেন না তিনি। ফলে রনবীরকে কিছু না বলে রনবীরের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠায় বন্ধু সঞ্জয়কেই এড়িয়ে যাচ্ছেন সালমান!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে