,

সদ্যজাত শিশুদের দিয়ে আগামীর জঙ্গি বাহিনী গড়ছে আইএস

2016_03_07_22_37_35_rTJCocjNTIDIqMsZ453D31wf5fwrp4_originalআন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেট বর্তমানে ঘাঁটি গেড়ে আছে ইরাক এবং সিরিয়ার একটা বড় অংশ জুড়ে। সেখানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে ৩১ হাজার গর্ভবতী নারী। এই বিপুল সংখ্যক নারীদের ব্যাবহার করে পরবর্তী প্রজন্মের একটা বিশাল সন্ত্রাসী বাহিনী গড়ে তোলার অভিনব পরিকল্পনা এবং বাস্তবায়ন করেছে আইএস।

বেশ অনেকদিন যাবত গণমাধ্যমে আইএসদের জিহাদি কার্যক্রমে শিশুদের ব্যবহার নিয়ে লেখালেখি এবং প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। কিন্তু কিভাবে তারা শিশুদেরকে এখানে যুক্ত করছে, তার উপরে করা একটি বহুমাত্রিক তদন্ত প্রতিবেদনে বেরিয়ে এসেছে এই চমকপ্রদ তথ্য।

চিলড্রেন অব ইসলামিক স্টেট নামের এই প্রতিবেদনে লন্ডনের সন্ত্রাস বিরোধী থিংক-ট্যাংক ‘কুইলিয়াম’ তাদের এই তদন্তের ফলাফল প্রকাশ করেছে। আইএস কিভাবে শিশুদের নিয়োগ দেয় এবং জিহাদের প্রশিক্ষণ দেয় তার উপরেই মূলত এই তদন্ত করা হয়েছিল।

জাতিসংঘের সমর্থিত এই তদন্তের ফলাফলে বলা হয়, আইএস বয়স্কদের চেয়ে শিশুদের বেশি কার্যকরী যোদ্ধা হিসেবে তৈরি করা সম্ভব বলে মনে করে। যেহেতু সদ্যজাত শিশুদের মন শুন্য ব্লাকবোর্ডের মত, কাজেই তারা সেই বোর্ডে যা লিখবে তাই নিয়ে গড়ে উঠবে শিশু। জন্ম থেকেই এই ধরনের কার্যক্রমের মধ্যে রাখলে এই শিশুরাই একসময় হবে আইএসের ভবিষ্যৎ যোদ্ধা বাহিনী।

শিশুদেরকে ব্যতিক্রম উপায়ে বড় করার জন্য আইএস অনেক পদ্ধতি ব্যবহার করে। তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে, শত্রুর ছিন্ন মস্তক দিয়ে তাদের ফুটবল খেলার ব্যবস্থা করা।

গবেষকরা বলেছেন, ছেলে শিশুদের কোরানের আয়াত মুখস্থ করতে হয় এবং জিহাদের প্রশিক্ষণ নিতে হয়। সেখানে গুলাগুলি, কারাতে এবং অস্ত্র নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়। মেয়ে শিশুদের বলা হয় ‘খেলাফতের মুক্তা’। তাদেরকে অবশ্যই ইসলামী আইন অনুসারে অন্দর মহলে থাকতে হবে।

একজন জ্যেষ্ঠ গবেষক নিকিতা মালিক বলেন, ‘আইএস খুব ধৈর্য, চতুরতা এবং কৌশলের সাথে পরবর্তী প্রজন্মের জিহাদি তৈরি করছে। তাদের ৩১ হাজার নারী এখন গর্ভবতী। এরা যে সন্তান প্রসব করবেন তাদের দিয়েই তৈরি করা হবে আগামী বাহিনী।’

একজন বয়স্ক মানুষকে খেলাফতের আদর্শে দীক্ষিত করা আইএসের জন্য কঠিন কাজ। অনেক ক্ষেত্রেই ঠিক মত কাজ হয় না। তাছাড়া বয়স্কদের ভেতরে সংশয় কাজ করে। তারা ন্যায় অন্যায়ের তফাৎ জানে। কিন্তু সদ্যজাত শিশুদের ক্ষেত্রে এই সমস্যা থাকবে না। তাদেরকে ছোটবেলা থেকে যেভাবে প্রশিক্ষণ দেয়া হবে, যা শেখানো হবে, তারা ঠিক তাই শিখবে। তারা হবে আইএসের আদর্শ যোদ্ধা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা