,

২ প্রার্থীর সমর্থকদের গোলাগুলিতে আহত ১০

2016_03_07_23_03_59_WFA8gx228UJ9wjKVQ98S4pZnZpv40b_originalকক্সবাজার : ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এতে দুই জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ নয় জনকে আটক করেছে।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের প্রার্থী মো. শরীফ বাদশা (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী এনায়েত উল্লাহ বাবুল (চশমা) সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইকুল আহমদ ভূঁইয়া জানান, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শরীফ বাদশা ও স্বতন্ত্র প্রার্থী এনায়েত উল্লাহ বাবুলের সমর্থকরা সোমবার রাতে নতুন বাজার এলাকায় মিছিল বের করে। এক পর্যায়ে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকরা মুখোমুখি হলে সংঘর্ষ বেধে যায়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনাও ঘটে। এতে গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও জানান, এ ঘটনায় গুলিবিদ্ধ দুই জনকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও আট জন আহত হওয়ার খবর পেয়েছেন তিনি। তবে তাদের পরিচয় জানাতে পারেননি ওসি সাইকুল আহমদ।

এ ঘটনায় তারা নয় জন আটক করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা