,

‘তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হচ্ছে না’

32510_119380বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁকে (তারেক রহমান) দেশে আসতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।
সোমবার ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। তারেক রহমানের কারাবরণ দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমান এখন নির্বাসিত। ১/১১-র অবৈধ সরকার যারা বিরাজনীতিকীকরণের জন্য ষড়যন্ত্রের মাধ্যমে সরকার গঠন করেছিল, তারা অত্যন্ত সম্ভাবনাময় তারেক রহমানকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেপ্তার করেছিল। কারাগারে নিয়ে নির্যাতন করেছিল। আজকেও তাঁকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। তাঁর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। তাঁকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরানোর জন্য চক্রান্ত শুরু হয়েছে।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমান অসুস্থ অবস্থায় বিদেশে নির্বাসিত আছেন। সুস্থ হয়ে তিনি দেশে ফিরে আসবেন এবং ‘অবরুদ্ধ গণতন্ত্র’কে মুক্ত করে সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য তিনি নেতৃত্ব দেবেন।অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শীর্ষ নিউজ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা