,

আমরা কোনো দিক থেকেই পিছিয়ে নেই : প্রধানমন্ত্রী (ভিডিও)

Hasian-400x252নিজের পায়ে দাঁড়িয়ে সবাইকে মর্যাদার সাথে চলার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ আমরা কোনো দিক থেকেই পিছিয়ে নেই। পৃথিবীর যেকোনো দেশ এখন আমাদের হিসেব করে। আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আর আমাদের বিদেশিদের কাছে হাত পাততে হয় না।
সোমবার ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা আমাদের পথ দেখিয়ে গেছেন। আমার তার সেই দেখানো পথে স্বপ্ন বাস্তবায়িত করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাব।
বিএনপি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী গোলাম আজমদের দেশে ফিরিয়ে আনেন জিয়াউর রহমান। আর তার স্ত্রী খালেদা জিয়া তাদেরকে পাসপোর্ট দেয়।
প্রধানমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর ভাষণ বিশ্বে মর্যাদা পেয়েছে, কিন্তু জিয়া-এরশাদ-খালেদা এ ভাষণ প্রচারে বাববার বাধা দিতে চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী বলেন, ২ মার্চের ডাকে ৭ই মার্চ প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এই ময়দানে ছুটে আসে বঙ্গবন্ধুর নির্দেশ পাওয়ার জন্য। তিনি তাদের সেই নির্দেশ দিয়েছিলেন। এই ভাষণেই তিনি প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন। মুক্তির সংগ্রামের নির্দেশ দিয়েছিলেন।

https://www.youtube.com/watch?v=5bCp6Jgkrng

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা