,

ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

12814371_1089488904434707_2670006860954980146_nব্রাহ্মণবাড়িয়ায় ১৫৫টি মামলায় বিভিন্ন সময়ে জব্দকৃত প্রায় ৭০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।সোমবার (০৭ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলি এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবনের সামনে কুরুলিয়া খাল পাড়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা যায়, ১৫৫টি মামলায় প্রায় ছয় ধরনের মাদকদ্রব্য, আতশবাজি ও পাটের বস্তা জব্দ করা হয়। এর মধ্যে ১২ হাজার ৮৯৩ পিস ইয়াবা, ৪০৮ কেজি গাঁজা, ৬৫৬ বোতল ফেনসিডিল, ৪৯১ বোতল বিদেশি মদ, ৪৩৭ লিটার চোলাই মদ ও ১৫৭ বোতল ভারতীয় এস্কফ সিরাপ ছিল।জব্দ ও ধ্বংসকৃত এসব মাদকের মোট মূল্য ৬৯ লাখ এক হাজার ২৬০ টাকা।
মাদকদ্রব্য ধ্বংসের সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনির কামাল, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানজিদা আফরিন দীবা, শরাফ উদ্দিন আহমেদ ও আদালত পরিদর্শক মো. মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা