,

প্রথমবারের মতো ঢাকায় শ্রাবন্তী

srabanti-_104746বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো ঢাকায় এসেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘শিকারী’ ছবির মহরতে অংশ নিতে তিনি একদিনের সফরে আজ সোমবার বেলা ১১টায় তিনি ঢাকায় পৌঁছেন।

ছবিতে তিনি বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন। এখন তিনি ঢাকার একটি অভিজাত হোটেলে অবস্থান করছেন। আজ সন্ধ্যায় সেখানেই ছবির মহরত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল সকালেই তিনি কলকাতায় ফিরে যাবেন।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানান, শাকিব ও শ্রাবন্তীর ‘শিকারি’ ঢাকার জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করবে কলকাতার এসকে মুভিজ। আগামী ১৪ মার্চ থেকে কলকাতায় ছবিটির শুটিং শুরু হবে। এরপর বাংলাদেশ হয়ে ইউরোপের বিভিন্ন দেশেও এর দৃশ্যধারণ হবে।

‘শিকারি’ ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের আব্দুল্লাহ জহির বাবু আর ভারতের পেলে চ্যাটার্জি। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের সীমান্ত ও কলকাতার জয়দেব। ছবিতে শাকিব খান ও শ্রাবন্তী ছাড়াও অভিনয় করবেন বাংলাদেশের অমিত হাসান, সুব্রত, শিবা সানু এবং কলকাতার রাহুল দেব, সব্যসাচী, লিলি প্রমূখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা