,

সাইফ অন্য নারীকে চুমু খেলে আপত্তি নেই কারিনার

11বিনোদন ডেস্ক : চুমু নিয়ে বলিউড তারকা দম্পতি সাইফ-কারিনার পারস্পরিক বোঝাপড়া তো আগেই ভেঙেছে। মুক্তির অপেক্ষায় থাকা ‘কি অ্যান্ড কা’ সিনেমায় সহ-অভিনেতা অর্জুন কাপুরকে বেশ রোমান্টিক ভঙ্গিতেই চুমু খেয়েছেন কারিনা।
আর পর্দায় বউয়ের চুমু নিয়ে যে বিন্দুমাত্র আপত্তি নেই- সাফ জানিয়ে দিয়েছেন সাইফ। খুশি মনেই তা মেনে নিয়েছেন তিনি। এবার জানা গেল এর রহস্য!
চুমু নিয়ে আবার এক পারস্পরিক বোঝাপড়া করেছেন কাপুর দম্পতি। করিনা বলেছেন, সাইফ অন্য নারীকে পর্দায় চুমু খেলে তারও কোনো আপত্তি নেই।

আর এ খুশিতেই নাকি অর্জুন-করিনার চুমুকে ‘ফুল মার্কস’ (পুরো নম্বর) দিচ্ছেন সাইফ!

‘আর যাই করি না কেন, বিয়ের পর পর্দায় চুমু খাব না’- সাইফ আলি খানকে বিয়ে করার পর এমনই ধনুকভাঙা পণ করেছিলেন কারিনা। কিন্তু প্রতিজ্ঞা ভেঙে তার নতুন নায়ক অর্জুনকে বেশ রোমান্টিক চুমু খেয়েছেন তিনি।

অর্জুন কাপুর এবং কারিনা কাপুর খান প্রথমবারের মতো জুটি বেধেছেন ‘চিনি কাম’ নির্মাতা আর বাল্কির ‘কি অ্যান্ড কা’ সিনেমায়। রোমান্টিক-কমেডি সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১ এপ্রিল।

এ ছবিতে কারিনা অভিনয় করেছেন একজন উচ্চাকাঙ্ক্ষী কর্মজীবী নারীর চরিত্রে, যার স্বামী অর্জুন। আর অর্জুন এমন একজন স্বামীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি সব সময় স্ত্রীর পাশেই থাকেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা