,

মাশরাফি ভক্তদের জন্য দুঃসংবাদ!

10স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন ধরেই মাশরাফির অবসরে যাবার গুঞ্জন উঠেছে। এশিয়া কাপের ফাইনালে যাবার পর সেই গুঞ্জন আরও তীব্রতর হয়। কিন্তু মাশরাফি নিজেই সে খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

গতকাল এশিয়া কাপ ফাইনাল ম্যাচের আগে যখন খেলোয়াড়েরা অনুশীলন করছিলেন, তখন মাশরাফির সাথে কথা বলেন ভারতীয় সাংবাদিকেরা। তখন তিনি জানান, ২০১৬ সালের পর তিনি আর খেলতে চান না।

৩২ বছর বয়সী মাশরাফি তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন ২০০১ সালে এবং বর্তমান সময়ের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার তিনি। বাংলাদেশ দল বর্তমানে সোনালি যুগ পার করছেন। এতে সবচেয়ে বেশি অবদান মাশরাফির অসাধারণ নেতৃত্ব। তার নেতৃত্বে এবার এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ।

যখন তাকে আগামী আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০১৭ এবং ২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার কথা জিজ্ঞেস করা হয় তখন তিনি জানান, ‘আমি সেইরকম কোন চিন্তা করিনি। তবে আমি নিশ্চিত যে আমি দীর্ঘসময় ধরে খেলব না। আল্লাহ্‌র রহমতে যদি আমি সুস্থ থাকি তাহলে এই ২০১৬ সাল সম্পূর্ণ খেলতে চাই।’

তিনি আরও জানান, ‘আমি সবসময় একজন স্বতঃস্ফূর্ত ব্যক্তি। আমি যখনি কোন বড় ধরণের সিদ্ধান্ত নেই, তখনি আমার পরিবারের আগে আমার সতীর্থরা তা জানতে পারেন। যেহেতু এটি আমার ক্রিকেটীয় সিদ্ধান্ত। আমি যখনি কোন সিদ্ধান্ত নেই, নিশ্চিত করি যে এটি সবার জন্য সুবিধাজনক হয়।’-সুত্র: স্পোর্টস কিরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা