,

লেবু ও গোল মরিচে সারবে ৫ স্বাস্থ্য সমস্যা

lemon-gol-moricযখন আমরা অসুস্থ হই, শরীরে তেমন শক্তি থাকে না। তখন এমন ধরনের খাবার আমাদের প্রয়োজন যার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ভাইরাল উপাদান রয়েছে। আবার যখন ঠান্ডা দূর করার প্রয়োজন হয়, তখন লেবুর রস খাওয়া যায়।

কেননা এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, সাইট্রিক, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি। এগুলো ভাইরাসের সংক্রমণ দূর করতে সাহায্য করে। আবার লবণ, গোল মরিচ ব্যবহার করে কিন্তু অনেক সমস্যার সমাধান করা যায়।

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদিয়েস্ট ইউনিভার্স জানিয়েছে লবণ, গোলমরিচ ও লেবুর রস ব্যবহার করে পাঁচ ধরনের সমস্যা সারানোর ঘরোয়া উপায়ের কথা। তবে যেকোনো জিনিস খাওয়ার আগে বা ব্যবহারের আগে আপনার শরীরের অবস্থা বুঝে নিন এবং চিকিৎসকের পরামর্শ নিন।

১. গলা ব্যথা বা কফের সমস্যা হলে একটি লেবু কেটে এর অর্ধেক অংশে সামান্য পরিমাণ লবণ আর গোল মরিচের গুঁড়ো ছিটিয়ে এর রস খেতে পারেন। এটি ঠান্ডা সারতে কাজে দেবে।

২. জলপাইয়ের তেল ও লেবুর রস মিশিয়ে খেলে গলব্লাডারের পাথর দূর করতে সাহায্য হয়।

৩. বমির সমস্যা থাকলে এক গ্লাস পানির মধ্যে কয়েক টুকরো লেবুর রস দিয়ে এর মধ্যে সামান্য গোল মরিচের গুঁড়ো মিশিয়ে খেতে পারেন।

৪. দাঁতের ব্যথা কমাতে জলপাইয়ের তেলের মধ্যে সামান্য গোল মরিচের গুঁড়ো ছিটিয়ে আক্রান্ত স্থানে ব্যবহার করতে পারেন।

৫. নাকের রক্ত পড়াও দূর করা যেতে পারে লেবুর রস দিয়ে। একটি তুলার বলের মধ্যে লেবুর রস নিন। একে নাসারন্ধ্রের মধ্যে লাগান। দেখবেন রক্ত পড়া বন্ধ হয়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা