,

তারেক সাঈদের আবেদনের শুনানিতে বিব্রত হাইকোর্ট

tarek-saydi20160307092301নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় করা মামলা বাতিল ও অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে ্যাবের সাবেক কর্মকর্তা লে. কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদের করা আবেদনের শুনানিতে বিব্রতবোধ করেছেন আদালত। সোমবার হাইকোর্টের বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিব্রতবোধ করেন।

এই বেঞ্চের একজন বিচারপতি তারেক সাঈদের করা আবেদন শুনানিতে বিব্রতবোধ করেন। এখন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আবেদন শুনানির জন্য নতুন একটি বেঞ্চ গঠন করে দেবেন। তার পরে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

আদালতে সোমবার আবেদনর পক্ষে শুনানি করেন তারেক সাঈদের আইনজীবী গোলাম কিবরিয়া। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি মামলা বাতিল ও অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেন তারেক সাঈদের আইনজীবী গোলাম কিবরিয়া। কয়েকদিন শুনানির পর তারেক সাঈদের আবেদনের ওপর আদেশের জন্য আজকের দিন ঠিক করেন।

গত ৮ ফেব্রুয়ারি সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন নারায়গঞ্জের আদালত।

সাত খুনের মামলায় নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ, মেজর (অব্যাহতিপ্রাপ্ত) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব্যাহতিপ্রাপ্ত) এমএম রানা অন্যতম আসামি।

২০১৪ সালের ২৭ এপ্রিল দুপুরে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং ১ মে অপরজনের লাশ পাওয়া যায়।

নিহত অপর পাঁচজন হলেন- নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, চন্দন সরকারের গাড়িচালক মো. ইব্রাহীম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে