,

গণধর্ষণ থেকে বাঁচতে তিনতলা থেকে তরুণীর লাফ

imagesআন্তর্জাতিক ডেস্ক : ধর্ষণ থেকে বাঁচতে একটি ভবনের তিনতলা থেকে লাফ দিয়েছে এক তরুণী। রোববার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কোলকাতার হাওড়া এলাকার কাছে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
রোববার সন্ধ্যায় নিজের ছেলে বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলেন ২০ বছরের ওই তরুণী। ওই বাড়িতে তখন বন্ধুসহ তিন পুরুষ ছিল। তারা মেয়েটিকে কোমল পানীয় দিয়ে আপ্যায়ন করে। এরপর তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তিনজন মিলে তাকে ধর্ষণ করতে উদ্যোত হয়। মেয়েটি চিৎকার করলে তারা তাকে ছুরি নিয়ে ভয় দেখায়। আতঙ্কে মেয়েটি বারান্দায় ছুটে যায় এবং নিচে লাফিয়ে পড়ে। তখন আশপাশের লোকজন মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়। এনডিটিভির খবরে এ তথ্য জানিয়েছে।
মেয়েটি মাথায় আঘাত পেয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে তার আঘাত তেমন গুরুতর নয়। এ ঘটনায় ওই মেয়ের বন্ধু ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা