,

সমর্থকদের ধন্যবাদ জানালেন সাব্বির

download (56)স্পোর্টস ডেস্ক : হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ।গোটা বিশ্বজুড়ে এমনই সুনাম রয়েছে এ দেশের ক্রিকেটপ্রেমীদের। ঘরের মাঠে সদ্য সমাপ্ত এশিয়া কাপেও সেই পরিচয়টা ফের দিলেন তারা। ভক্তদের থেকে নিঃস্বার্থভাবে সমর্থন পেয়ে দারুণ খুশি টুর্নামেন্ট সেরা সাব্বির রহমান রুম্মান। সমর্থকদের ধন্যবাদ জানালেন তারকা এই ক্রিকেটার। আগামী দিনগুলোতেও তাদেরকে বাংলাদেশ দলের পাশে চাইছেন সাব্বির।

নিজের ফেসবুক পেজে সাব্বির রহমান রুম্মান লিখেছেন, ‘এভাবে নিঃস্বার্থভাবে সমর্থন করে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ। আশা করি, এভাবেই সামনের দিনগুলোতেও আপনারা আমাদের সমর্থন করে যাবেন।’এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ। চার বছরের ব্যবধানে এমন ঘটনায় হতাশ টাইগারভক্তরা। তার পরেও সমর্থকরা কিন্তু আশা ছাড়েননি। এবার হলো না, তাতে কী? ধারাবাহিকভাবে ভালো খেললে একদিন বাংলাদেশের শোকেসে উঠবে শিরোপা।

সামনে রয়েছে টি-২০ বিশ্বকাপ। ওই আসরে বাংলাদেশ দল ভালো খেলবে। বাছাইপর্ব উত্তীর্ণ হয়ে বিশ্বমঞ্চের মূলপর্বে অংশ নেবেন মাশরাফিরা। এমন আশায় বুক বেধেছেন ভক্তরা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা