,

ই-মেইলের উদ্ভাবক রে আর নেই

ray_tomlinson+jugantor_6197ডেস্ক রিপোর্ট : আধুনিক বিশ্বের যোগাযোগ ইলেকট্রনিক মেইলিং সিস্টেম বা ই-মেইল ছাড়া প্রায় অসম্ভব। আর এই ই-মেইল যিনি উদ্ভাবন করেছিলেন, সেই রে টমলিনসন মারা গেছেন। খবর বিবিসির।

শনিবার যুক্তরাষ্ট্রে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে রে টমলিনসনের মৃত্যু হয়। মার্কিন এই কম্পিউটার ইঞ্জিনিয়ারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর।

১৯৭১ সালে তিনি প্রথম ই-মেইলের মাধ্যমে ইলেক্ট্রনিক বার্তা আদান-প্রদানের বিষয়টি শুরু করেন। বোস্টনে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত অবস্থায় তিনি প্রথম আধুনিক ই-মেইল বার্তাটি পাঠান।

বর্তমানে সব ধরনের ই-মেইল ডোমেইনের আগে যে ‘@’ প্রতীকের ব্যবহার করা হয়, তারও প্রচলন শুরু হয় তার মাধ্যমে।

রে টমলিনসন পরে বলেছিলেন, তার প্রথম ই-মেইলে কি লেখা হয়েছিল, সেটি তার আর স্মরণ নেই।

তথ্য-প্রযুক্তি জগতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ইন্টারনেটের হল অব ফেমে টমলিনসনের নাম অন্তর্ভুক্ত হয়।

রে টমলিনসনের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছে জি-মেইল। এতে ই-মেইল উদ্ভাবন ও @ প্রতীক প্রচলনের জন্য রে টমলিনসনকে ধন্যবাদ দিয়েছে জি-মেইল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা