বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লেবু ও গোল মরিচে সারবে ৫ স্বাস্থ্য সমস্যা

lemon-gol-moricস্বাস্থ্য ডেস্ক : যখন আমরা অসুস্থ হই, শরীরে তেমন শক্তি থাকে না। তখন এমন ধরনের খাবার আমাদের প্রয়োজন যার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ভাইরাল উপাদান রয়েছে। আবার যখন ঠান্ডা দূর করার প্রয়োজন হয়, তখন লেবুর রস খাওয়া যায়।
কেননা এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, সাইট্রিক, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি। এগুলো ভাইরাসের সংক্রমণ দূর করতে সাহায্য করে। আবার লবণ, গোল মরিচ ব্যবহার করে কিন্তু অনেক সমস্যার সমাধান করা যায়।
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদিয়েস্ট ইউনিভার্স জানিয়েছে লবণ, গোলমরিচ ও লেবুর রস ব্যবহার করে পাঁচ ধরনের সমস্যা সারানোর ঘরোয়া উপায়ের কথা। তবে যেকোনো জিনিস খাওয়ার আগে বা ব্যবহারের আগে আপনার শরীরের অবস্থা বুঝে নিন এবং চিকিৎসকের পরামর্শ নিন।
১. গলা ব্যথা বা কফের সমস্যা হলে একটি লেবু কেটে এর অর্ধেক অংশে সামান্য পরিমাণ লবণ আর গোল মরিচের গুঁড়ো ছিটিয়ে এর রস খেতে পারেন। এটি ঠান্ডা সারতে কাজে দেবে।
২. জলপাইয়ের তেল ও লেবুর রস মিশিয়ে খেলে গলব্লাডারের পাথর দূর করতে সাহায্য হয়।
৩. বমির সমস্যা থাকলে এক গ্লাস পানির মধ্যে কয়েক টুকরো লেবুর রস দিয়ে এর মধ্যে সামান্য গোল মরিচের গুঁড়ো মিশিয়ে খেতে পারেন।
৪. দাঁতের ব্যথা কমাতে জলপাইয়ের তেলের মধ্যে সামান্য গোল মরিচের গুঁড়ো ছিটিয়ে আক্রান্ত স্থানে ব্যবহার করতে পারেন।
৫. নাকের রক্ত পড়াও দূর করা যেতে পারে লেবুর রস দিয়ে। একটি তুলার বলের মধ্যে লেবুর রস নিন। একে নাসারন্ধ্রের মধ্যে লাগান। দেখবেন রক্ত পড়া বন্ধ হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান