বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির জোড়া গোলে এইবারকে হারালো বার্সা

messiস্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির জোড়া গোলে এইবারকে ৪-০ ব্যবধানে হারালো লুইস এনরিকের দল। যার ফলে টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকলো বার্সা এবং লা লিগার শিরোপা জয়ের পথে বার্সেলোনার অদম্য গতিতে এগিয়ে চলা অব্যাহত রইলো।
স্বাগতিক এইবারের মাঠে রোববার নেইমারকে ছাড়াই খেলতে হয় বার্সেলোনাকে। চলতি মৌসুমে লিগে পাচটি হলুদ কার্ড দেখায় এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন ব্রাজিলের ফরোয়ার্ড।
নেইমারের পরিবর্তে শুরুর একাদশে জায়গা পাওয়া মুনির এল হাদ্দাদি ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে দেন বার্সেলোনাকে।
মেসির বাড়ানো বল ধরে বক্সের ডান দিক থেকে গোলমুখে পাস দেন সুয়ারেস। তা থেকে সহজেই লক্ষ্যভেদ করেন মুনির।
এইবারকে চাপে রাখলেও দ্বিতীয় গোল পেতে ৪১তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বার্সেলোনাকে। পঞ্চদশ মিনিটে এইবারের ডিফেন্ডারদের মাথার উপর দিয়ে আর্দা তুরানকে দারুণ একটি বল দিয়েছিলেন মেসি। তবে তুরস্কের মিডফিল্ডার সুযোগটি কাজে লাগাতে পারেননি।
৩৩তম মিনিটে মুনিরকে দারুণ একটি পাস দিয়েছিলেন ছন্দে থাকা মেসি। বক্সের মধ্যে তখন সুয়ারেস ছিলেন পাহারাহীন। তবে তাকে পাস না দিয়ে বল গোলে মারেন মুনির। লক্ষ্যে থাকেনি তার শট।
এরপর দারুণ একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। মাঝ মাঠের কাছ থেকে বল পায়ে ছুটে সামনে থাকা ডিফেন্ডারের পায়ে নিচ দিয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টিনার অধিনায়ক। এসময় মেসির পাশে আরও দুজন ডিফেন্ডার ছিল।
৭৬তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল পান মেসি। নিজেদের ডি বক্সে এইবারের ডিফেন্ডার ইভান রামিসের হাতে বল লাগলে পেনাল্টিটা পায় বার্সেলোনা।
এ মৌসুমে স্প্যানিশ লা লিগায় মেসির এটা মেসির ২১তম গোল।
৮৪তম মিনিটে ব্যবধান ৪-০ করেন সুয়ারেস। মাঝ মাঠের কাছ থেকে সতীর্থের উঁচু করে বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে এবারের লিগে নিজের ২৬তম গোলটি করেন উরুগুয়ের এই স্ট্রাইকার।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মেসি, সুয়ারেস ও নেইমারের সমন্বয়ে গড়া আক্রমণত্রয়ীর এ মৌসুমে এটি শততম গোল।
এই নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকা বার্সেলোনা ২৮ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে। ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ। আর তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬০।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান