,

ম্যাক্সওয়েল-ওয়ার্নারের ব্যাটে সিরিজে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

2016_03_07_00_26_30_6YMV9dlXXkBto4ndXnBuMJIM5uy2Cx_originalস্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নার। তাদের ব্যাটিং নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আর তাতে তিন ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল অস্ট্রেলিয়া।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০২ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ২০ ওভারে ৫ উইকেট খুইয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন ওয়ার্নার। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ রান আসে ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। ১৯ রান করেন অধিনায়ক স্টিভেন স্মিথ। ২৫ রান দিয়ে দুই উইকেট নেন প্রোটিয়া বোলার রাবাদা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৭৯ রান করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু প্লেসিস। ৪৪ রান করে ডি কক। ৩৩ রান করেন মিলার। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন জেমস ফকনার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে