,

বন্ধুত্বে ফাটল সালমান-সঞ্জয়ের 

 

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত এবং সালমান খানের বন্ধুত্ব বেশ পুরানো। সঞ্জয়ের জেল থেকে মুক্তির পর সালমান খুব খুশি হয়েছিলেন। এমনকি শোনা গিয়েছিল, সালমানের ফার্মহাউজ পানভেল-এ অবকাশ যাপনে যাবেন সঞ্জু বাবা। কিন্তু তাদের বন্ধুত্বে ফাটল ধরেছে, এমনটাই কানাকানি চলছে বলিপাড়ায়।

Salman_Khan_bg_494060909

 

সম্প্রতি ভারতের ব্যবসায়ী কিশোর বাজাজের মেয়ে কৃষ্ণা বাজাজের বিয়েতে হাজির হয়েছিলেন সালমান খান এবং সঞ্জয় দত্ত। কিন্তু সঞ্জয়ের সঙ্গে দেখা করেননি সালমান খান। অন্যদিকে গত ২৫ ফেব্রুয়ারি জেল থেকে মুক্তি পেয়ে বলিউডের বন্ধুদের নিয়ে একটি পার্টির আয়োজন করেছিলেন সঞ্জয়। সেখানে হাজির হননি সালমান খান। এ নিয়ে নাকি সঞ্জয় তার এক বন্ধুকে মজা করে বলেছেন, ‘আমি শুনলাম সালমান নাকি আমার জন্য পার্টির আয়োজন করছে। কিন্তু সে নিজেই পার্টির কথা ভুলে গেল। আমি এখনো তো তাকে দেখলাম না।’

 

 

শোনা যাচ্ছে সালমানের সঙ্গে সঞ্জয়ের বন্ধুত্বে ফাটল ধরেছে রণবীরের কারণে। সঞ্জয়ের জীবনী নিয়ে তথ্যচিত্র নির্মাণ করছেন পরিচালক রাজকুমার হিরানি। সেখানে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। বিষয়টি পছন্দ হয়নি সালমান খানের। কারণ যেদিন থেকে ক্যাটরিনার সঙ্গে রণবীরের প্রেমের কথা শোনা গেছে সেদিন থেকেই তার ওপর ক্ষেপেছেন সালমান।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা