,

‘আপনিও বাদ যাবেন না বেশি লাফালাফি করলে ’

 

 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন, ‘১/১১ নিয়ে বেশি লাফালাফি করবেন না। করলে আপনিও বাদ যাবেন না।’রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

LN5UYA7IQUFx

সেলিমা রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১/১১ কুশীলবদের বিচার করতে হবে। তাহলে মঈন উদ্দীন, ফখরুদ্দীনের বিচার করছেন না কেন? বেশি লাফালাফি করবেন না। করলে আপনিও (শেখ হাসিনা) বাদ যাবেন না।’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে তাবেদার ও কর্তৃত্ববাদদের আতঙ্ক বলেও মন্তব্য করেন বিএনপির এই কেন্দ্রীয় নেত্রী।

তিনি বলেন, স্বৈরাচার শাসক গোষ্ঠী দেশকে ধ্বংস করার জন্য একের পর এক ষড়যন্ত্র করছে। এ দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতেই হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে সেলিমা রহমান আরো বলেন, ‘আমরা জানি এই অনির্বাচিত সরকার ইউপি নির্বাচনে কী করবে, কী করতে পারেন। তারপরও গণতন্ত্রের স্বার্থে জনগণকে ঐক্যবদ্ধ করতে আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি।’

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নবম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভাটির আয়োজন করা হয়।
আয়োজক সংগঠনের উপদেষ্টা আতিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় গণতান্তিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, ইয়ুথ ফোরামের সদস্য সাইদুর রহমান, ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও আন্দোলন’ এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা