,

দেশ পরিবর্তনের এজেন্ট নারী নেতৃত্ব : ড. শিরীন শারমিন চৌধুরী

 

 

নিজস্ব প্রতিবেদক : নারী নেতৃত্বকে সমাজ তথা দেশ পরিবর্তনের এজেন্ট উল্লেখ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীদের সিদ্ধান্ত গ্রহণ, সমাজের শিক্ষা, স্বাস্থ্য, মহিলা, শিশুসহ সবস্তরের মানুষের জন্য কল্যাণকর। পৃথিবীতে অনেক নারী নেতৃত্ব অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

96_95204

শনিবার দিল্লীতে ভারতের লোকসভা আয়োজিত ভারতের মহিলা আইন প্রণেতাদের জাতীয় সম্মেলনের প্রথম প্লেনারি সেশনে চেয়ারপার্সনের বক্তৃতাকালে স্পিকার একথা বলেন।স্পিকার বলেন, দক্ষিণ এশিয়ার দেশসমূহ নারী নেতৃত্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। নারীদের গতিশীল নেতৃত্বের মাধ্যমে দেশের উন্নতি সাধন করে দক্ষিণ এশিয়া সমগ্র বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

 

স্পিকার আরো বলেন, বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ভারতের নারী নেত্রীদের এ সম্মেলন নারী অধিকার আদায়ে নতুন মাত্রা যোগ করবে।তিনি বলেন, এই সম্মেলনের মাধ্যমে ভারতের নারী নেত্রীরা আরো সমৃদ্ধ হয়ে ভারতের নারী জাগরণে ভূমিকা রাখতে সক্ষম হবে।

 

স্পিকার বাংলাদেশের নারী নেতৃত্বের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সংসদের বিরোধীদলীয় নেতা, সংসদ উপ-নেতা এবং সংসদের স্পিকার নারী। এই নারী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছে। দেশকে নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে উন্নীত করেছে।সম্মেলনে ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ড. নাজমা এ. হেপতুল্লা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা