,

কাল যোগ দিচ্ছেন বিশ্ব ব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর

 

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর নিযুক্ত হয়েছেন কিমিআও ফান। একইসঙ্গে তিনি বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
আগামীকাল সোমবার থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে তার দায়িত্ব গ্রহণ করবেন।রোববার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

fun1457272392

চীনা বংশোদ্ভূত ফান ১৯৯১ সাল হতে বিশ্বব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছেন। এর আগে তিনি বেলারুশ, মালদোভা এবং ইউক্রেনের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পালন করেন।
১৯৯৮ থেকে ২০০২ সাল মেয়াদে তিনি চীনের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ইউনিভার্সিটি অব বার্মিংহাম থেকে পিএইচডি করা ফান বিশ্ব ব্যাংকের ইনভেস্টমেন্ট ক্লাইমেট পোগ্রামে কাজ করেন।

বাংলাদেশে নিযুক্ত হওয়ার বিষয়ে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশ উল্লেখযোগ্য উন্নতি করেছে। ২০২১ সালের ভেতর মধ্য আয়ের মর্যাদার দেশ হতে বাংলাদেশ সরকার ও সাধারণ মানুষের সঙ্গে তিনি কাজ করে যাবেন বলে উল্লেখ করেন।

একইসঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, রাজস্ব আদায় জোরদার, জ্বালানি ও অবকাঠামো ঘাটতি মোকাবেলা, আর্থিক খাতের ও বহির্বাণিজ্য সংস্কার, শ্রম দক্ষতার উন্নয়ন, অর্থনৈতিক সুশাসন, নগর ব্যবস্থাপনাসহ জলবায়ু পরিবর্তন অভিযোজনে সরকারের সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা