,

ঘুষ গ্রহনের অভিযোগ : ব্রাহ্মণবাড়িয়ায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

B Baria map mainব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া সদর থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার লাকী ইয়াসমিন নামে এক নারী সিনিয়র জুডিশিয়াল আদালতে পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ আনেন। আদালত মামলাটি নথিভুক্ত করলেও এ বিষয়ে কোনো আদেশ দেননি। অভিযুক্তরা হলেন সদর থানা এসআই মোঃ আব্দুর রহিম সরকার ও মোঃ মাসুদের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটের লাকী ইয়াসমিন মামলায় অভিযোগ করেন, একটি মিথ্যা মামলায় তার স্বামী ও প্রতিবন্ধী সন্তানের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গত ২৫ জানুয়ারি রাতে ওই দুই পুলিশ কর্মকর্তার নেতৃত্বে একদল পুলিশ বাদী লাকী ইয়াসমিনের বাড়ি ঘিরে ফেলে। এসময় স্বামী ফায়েজ আহমেদ ও প্রতিবন্ধী সন্তান দীপুকে ধরে নিয়ে আসে পুলিশ। পরবর্তীতে এসআই আব্দুর রহিম সরকার বাদীর মোবাইল ফোনে একাধিকবার কল করে ৩০ হাজার টাকা দাবি করেন। ২৬ জানুয়ারি দুপুরে এসআই আব্দুর রহিমকে ১০ হাজার টাকা ঘুষ দেওয়া হয়। এসআই মোঃ মাসুদ এসব ঘটনা প্রত্যক্ষ করেন ও ঘুষ গ্রহনে এসআই আব্দুর রহিমকে প্ররোচনা দেন।
এ বিষয়ে কথা বলার জন্য এসআই আব্দুর রহিম ও এসআই মাসুদের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায় নি। তাদের দু’জনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাঈনুর রহমান জানান, মামলা হওয়া কিংবা ঘটনা সম্পর্কে তিনি অবগত নন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা