,

মিরপুরে ফাইনাল ম্যাচ শুরুর আগে বৃষ্টি

image_243604.rainby afp mirpurশঙ্কাটাই সত্যিতে রুপান্তর হচ্ছে! মিরপুরে ইতোমধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। অথচ বাংলাদেশ-ভারত এশিয়া কাপের ফাইনাল ম্যাচ শুরু হতে আর দুই ঘণ্টা সময়ও বাকি নেই।তবে এখনো প্রবল বর্ষণের কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ‍নামতেই মূল উইকেট ডেকে রাখার পাশাপাশি মাঠ থেকে ম্যাচ সম্প্রচারের ইলেকট্রনিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে। এর অাগে ঢাকা আবহাওয়া অফিস থেকে বৃষ্টির আশঙ্কার বিষয়টি নিশ্চিত করা হয়।
রোববার (৬ মার্চ) দুপুর ২টার দিকে মিরপুরের আকাশে মেঘ উঁকি দিলে ঢাকা আবাহাওয়া অফিসের কাছে এশিয়া কাপে ফাইনালের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আছে কীনা জানতে চাওয়া হয়।এ সময় আবহাওয়াবিদরা জানান, ‘দেশর উত্তরাঞ্চলসহ ঢাকা বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হবে। তবে মিরপুরে হবে কী না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। হলেও হতে পারে।’
উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারি এশিয়া কাপে এবারের আসরের বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম ম্যাচের দিন বৃষ্টি হলেও তা ম্যাচে কোনো প্রভাব ফেলেনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা