,

প্রধান বিচারপতিকে নিয়ে বক্তব্য দুই মন্ত্রীর নিজস্ব

photo-1457258680নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতিকে নিয়ে দুই মন্ত্রীর বক্তব্য তাদের নিজস্ব মত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রোববার সকালে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত এক গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমি কোনো সাবজুডিস (বিচারাধীন) ব্যাপারে মন্তব্য করব না। আমি মন্তব্য করলে এটা ব্যাড প্রিসিডেন্ট (খারাপ দৃষ্টান্ত) হয়ে যাবে। সেই জন্য আমি এটার মন্তব্য করব না। যার যার ব্যক্তিগত মতামত প্রদান করার স্বাধীনতা দেশে আছে। ওনারা হয়তো বা তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। আমি সেই সম্পর্কেও কোনো বক্তব্য দিতে চাই না।’

গতকাল শনিবার রাজধানীতে ঘাতক-দালাল নির্মূল কমিটি আয়োজিত সেমিনারে জামায়াত নেতা ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর আপিলের রায় নিয়ে কথা বলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রধান বিচারপতি তাঁর আসনে থাকতে চাইলে ‘অতিকথন’ বন্ধ করা উচিত বলেও সে সময় এক মন্ত্রী পরামর্শ দেন।

একই সঙ্গে মীর কাসেম আলীর মামলায় আপিল বিভাগের শুনানিতে প্রধান বিচারপতি যেসব মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে তাঁকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে ওই মামলায় পুনরায় শুনানি করার আহ্বান জানিয়েছেন দুই মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা