,

সম্পদের সুষ্ঠু ব্যবহার করে দারিদ্র্যমুক্ত দেশ গড়তে হবে

pm-jugantor_6133নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার সুফল পেতে হলে দেশের সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে হবে। আমাদের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হবে। এসময় পাটকে কৃষিজাত পণ্য হিসেবে ঘোষণা করেন তিনি।

রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী পাটজাত পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের যে সম্পদ আছে, তা কাজে লাগিয়ে আমাদের চলতে হবে। কারো কাছে হাতে পেতে নয়। আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই।

বস্ত্র ও পাট খাতের গত কয়েক বছরের উন্নতি ও সমৃদ্ধির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সোনালী আঁশ দেশের সমৃদ্ধিকে ত্বরান্বিত করবে। বস্ত্র ও পাট খাতের গত কয়েক বছরের উন্নতি ও সমৃদ্ধির কথাও বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের পাট রফতানির অর্থ পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হতো। ছয় দফা ঘোষণায় বঙ্গবন্ধু অর্থনৈতিক বৈষম্যের ক্ষেত্রে পাটের এ বিষয়টি তুলে ধরেন। সত্তরের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী পোস্টারে পাট গুরুত্বপূর্ণ ইস্যু ছিল।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে শুধু পাটকলই ধ্বংস করেনি, শ্রমিকদের খুনও করেছে। বিএনপি বিশ্বব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে পাটকল বন্ধ করেছে।

পাট আইনের বাস্তবায়নে সহায়তার জন্য উদ্বোধনী অনুষ্ঠানে ১১ ক্যাটাগরিতে ৩৮ জনকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধানমন্ত্রী।
পণ্যের ব্যবহার বৃদ্ধিতে উৎসাহ প্রদান এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের সফল বাস্তবায়নে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার আয়োজন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। মেলা শেষ হবে ৮ মার্চ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা