,

বিদেশিসহ ছয়জন বিভিন্ন মেয়াদে রিমান্ডে

Atmনিজস্ব প্রতিবেদক : ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় জার্মান নাগরিক পিওটরসহ ছয়জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।

এই ছয়জন হলেন বিদেশি নাগরিক পিওটর সিজোফেন মাজুরেক (ছদ্মনাম থমাস পিটার), সিটি ব্যাংকের তিন কর্মকর্তা মোরশেদ আলম মাকসুদ, রেজাউল করিম ও রিয়াজ আহমেদ এবং বেসরকারি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের কর্মী সাইফুজ্জামান ও বেসরকারি একটি আইটি প্রতিষ্ঠানের চাকরিজীবী হুমায়ুন কবীর। তাঁদের মধ্যে প্রথম চারজনকে চার দিনের এবং পরের দুজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর হয়। এ সময় অবশ্য আসামিদের পক্ষ থেকে রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়েছিল। আদালত সেসব আবেদন নামঞ্জুর করেন।

গত ৬ থেকে ১২ ফেব্রুয়ারি বেসরকারি ব্যাংক ইস্টার্ন, সিটি, ইউসিবিএলের গুলশান, বনানী ও মিরপুরের কালশীর চারটি বুথে ‘স্কিমিং ডিভাইস’ নামের যন্ত্র বসিয়ে গ্রাহকদের কার্ডের ব্যক্তিগত তথ্য চুরি এবং পরে ক্লোন কার্ড তৈরি করে টাকা তুলে নেওয়া হয়। ১২ ফেব্রুয়ারি ইস্টার্ন ব্যাংকের একাধিক গ্রাহক টাকা খোয়ানোর অভিযোগ করেন। এরপর ২২ ফেব্রুয়ারি ডিবি জার্মানির নাগরিক ও পোল্যান্ডের পাসপোর্টধারী পিওটর সিজোফেন এবং সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের তিন কর্মকর্তা মোরশেদ আলম মাকসুদ, রেজাউল করিম ও রিয়াজ আহমেদকে গ্রেপ্তার করে। পরদিন তাঁদের ছয় দিনের রিমান্ডে নেয় ডিবি। ওই রিমান্ড শেষে ১ মার্চ তাঁদের দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। এর মধ্যে নতুন করে সাইফুজ্জামান ও হুমায়ুন কবীর নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আজ প্রথমবারের মতো রিমান্ডে নেওয়া হলো।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা