,

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ আলীর বাড়িতে শোকের মাতম

b baria mapব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত মোহাম্মদ আলী (৩৮) বাড়িতে চলছে এখন শোকের মাতম। জীবিকার সন্ধানে তিনি গত ৯ বছর আগে সুদূর পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবের রিয়াদে। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় বার বার মূর্ছা যাচ্ছেন বৃদ্ধ মা আয়েশা খাতুন। প্রিয় স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্ত্রী হামিদা বেগম। শনিবার সকালে সৌদি আরবের রিয়াদে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন মোহাম্মদ আলী। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের মৈশাইর গ্রামে।
নিহতের পরিবারের লোকজন জানায়, পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ৯ বছর পূর্বে সৌদিতে যান মৈশাইর গ্রামের আব্দুস সোবহানের ছেলে মোহাম্মদ আলী। সর্বশেষ গত ৭ মাস আগে ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন। এসময় তিনি এক মাস অবস্থান করেছিলেন। প্রবাসে ফিরে যাওয়ার ৪ মাস পর ব্রেইন স্ট্রোক করে মারা যান তার বাবা আব্দুস সোবাহান। তিন মাসে না পেরুতেই পরিবারের উপার্জনক্ষম দুই ব্যাক্তিকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা। সর্বশেষ যাওয়ার সময় মো. আলী বলেছিলেন, আবার এসে তার মেয়েকে বিয়ে দেবেন। তা আর হলনা। মৃত্যুর সময় তিনি মা, স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে, দুই ভাই ও তিন বোনকে রেখে গেছেন। পরিবারের লোকজন এখন দিশেহারা। নিহতের মা আয়েশা খাতুন ও তার স্ত্রী হামিদা বেগম জানান, শনিবার বাংলাদেশ সময় সকাল ৯ টার দিকে সড়ক দুর্ঘটনায় মারা যান মোহাম্মদ আলী। এরপর সকাল ১০টার পরে মোবাইল ফোনে তারা মোহাম্মদ আলীর মৃত্যুর সংবাদ পান। তারা দ্রুত মোহাম্মদ আলীর মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। এসময় তারা সংশ্লিষ্ট বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সদ্বীপ কুমার সিংহ জানান, ঘটনাটি শুনেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ নেয়া হচ্ছে।
উল্লেখ্য, শনিবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে সৌদি আরবে রিয়াদের ওলাইয়া নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা