বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

Las-Udder1-300x165

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় রূপা মিয়া (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার সকাল ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামের একটি বিল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রূপা উপজেলার চর ইসলামপুর গ্রামের মাহবুব মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত তিন মাস আগে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার চর ইসলামপুর গ্রামের কালাম মিয়ার সঙ্গে একই গ্রামের জামাল মিয়ার গোষ্ঠীর সংঘর্ষ হয়। বিষয়টি স্থানীয় সর্দাররা  মিমাংসা করা হলেও গত মঙ্গলবার জামাল মিয়ার গোষ্ঠীর কাউছারকে রাস্তায় কালাম মিয়ার গোষ্ঠীর কয়েকজন মারধর করেন। বর্তমানে কাউছার ঢাকার পঙ্গু হাসপাতালে ভুর্তি আছেন।
এর জের ধরে শনিবার রাতে জামাল মিয়ার লোক রূপাকে কালাম মিয়ার লোকজন ধরে নিয়ে তাকে হত্যা করার পর তার লাশ স্থানীয় মোহাম্মদপুর গ্রামের একটি বিলে ফেলে পালিয়ে যায়। এ নিয়ে এলাকায় উভয় পক্ষের মধ্যে আবারও উত্তেজনার বিরাজ করছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রূপার মরদেহ থানায় নিয়ে আসে।
এ ব্যপারে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানে পারব।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান