বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দল গঠন করবেন জিয়ার ভাই

99299_15-400x281নতুন রাজনৈতিক দল গঠনের কথা বললেও কবে নাগাদ দল হবে সে বিষয়টি স্পষ্ট করেননি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল। রাজনৈতিক দল করবেন কিনা তার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, দল তো করবই, সে জন্যই তো এসেছি। কখন রাজনৈতিক দল করবেন বলে মনে করছেন প্রশ্ন করা হলে তিনি বলেন, যখন করব তখন সবাইকে ডাকব। তার বড় ভাই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপির পাশে থেকে সেবা করতেও চান তিনি।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘শহীদ জিয়ার আদর্শ ও বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধার’ শীর্ষক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহমেদ কামাল এসব কথা বলেন। বেলা ১২টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে সভাপতি হিসেবে লিখিত বক্তব্য পড়ে শোনান তিনি। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সংস্কারপন্থি হিসেবে পরিচিত সাবেক হুইপ আশরাফ হোসেন, দৈনিক দিনকালের সাবেক সম্পাদক কাজী সিরাজ, বিকল্পধারার সাবেক নেতা শেখ শহীদুল ইসলাম, সাবেক আইন কর্মকর্তা হোসনে আরা, আইনজীবী প্রদীপ কুমার সরকার প্রমুখ।
লিখিত বক্তব্যে আহমেদ কামাল বলেন, বিএনপির বর্তমান নাজুক অবস্থা দেখে কিছু কথা না বলে পারছি না। মাঝে মাঝে দুঃখ হয় যখন দেখি, আমার ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে আদর্শ-নীতির সঙ্গে বিএনপির অনেক কর্মকাক্তের এখন মিল নেই। মুক্তিযুদ্ধে শহিদের সংখ্যা নিয়ে এখন বিতর্ক সৃষ্টি করা মোটেই সঠিক নয় বলে তিনি মনে করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে বির্তকের ঊর্ধ্বে রাখতে হবে। একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি ও নোংরা রাজনীতি থেকে সব দলকে বেরিয়ে আসতে হবে।
একটি স্বার্থান্বেষী মহল ও স্বাধীনতাবিরোধী চক্রের ষড়যন্ত্রের শিকার হয়ে বিএনপির নেতৃত্ব এবং বিএনপির চেয়ারপারসনকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টা করছে। তারা চেয়ারপারসনকে ভুল পরামর্শ ও তথ্য দিয়ে অন্ধকারে রাখতে চান। এ চক্রের ভুলের কারণে জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী দলের ত্যাগী ও প্রবীণ নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের মাশুল দিতে হচ্ছে। শত শত মিথ্যা মামলা নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। গ্রেফতার, হত্যা, গুম হওয়ার ভয়ে যাযাবর জীবনযাপন করছে। এসব ত্যাগী নেতাকর্মীদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের মধ্যে যে হতাশার সৃষ্টি হয়েছে আবার সঠিক নির্দেশনা দিয়ে তাদের পুনরুজ্জীবিত করতে হবে।
তিনি বলেন, আমার ভাইয়ের হাতে গড়া বিএনপিকে ও তার আদর্শ বাস্তবায়িত এবং দলকে সঠিক পথে সুসংগঠিত করার জন্য একজন সহযোদ্ধা হিসেবে আপনাদের পাশে আছি, থাকব। আমি ক্ষমতার লোভে রাজনীতি করতে চাই না। দেশের এই দুর্দিনে বিএনপির পাশে থেকে সেবা করতে চাই। বর্তমান সরকারের সমালোচনা করে লিখিত বক্তব্যে আহমেদ কামাল বলেন, আওয়ামী সরকার গণতন্ত্রের কথা বলে, কিন্তু দেশের কোথাও গণতন্ত্রের লেশমাত্র নেই। মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার নেই। বিরোধী দলের বাকস্বাধীনতা ও শান্তিপূর্ণ মিটিং-মিছিল করার অধিকার হরণ করা হয়েছে। সরকার ভোটারবিহীন প্রহসনের নির্বাচন করে অনৈতিকভাবে ক্ষমতা আঁকড়ে ধরে রয়েছে। সর্বস্তরে দুর্নীতি-অনিয়ম দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।
প্রসঙ্গত, এর আগে গত নভেম্বর মাসে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ তার বাবা-মা, ভাই ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনার জন্য মিলাদ মাহফিলের আয়োজন করেন আহমেদ কামাল। ওই সময়ই আলোচনা উঠে আহমেদ কামাল রাজনীতিতে সক্রিয় হচ্ছেন!

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী