,

ভারত-পাকিস্তান গোপন সুড়ঙ্গ!

1457174282-India-pak-2আন্তর্জাতিক ডেস্ক : জম্মুতে গত বৃহস্পতিবার পাক-ভারতের মধ্যকার আন্তর্জাতিক সীমান্তে ৩০ মিটার দীর্ঘ এক সুড়ঙ্গ পাওয়া গেছে। ছবি : ইউটিউব থেকে
ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে পাকিস্তানের সঙ্গে সীমান্তে ৩০ মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাজ্যের জম্মু জেলার আরএসপুরা সেক্টরের আন্তর্জাতিক সীমান্তে সুড়ঙ্গটি খুঁজে পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিএসএফের জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, খুঁজে পাওয়া সুড়ঙ্গটি খুব ভালোভাবে তৈরি করা হয়েছে। মাটির ১০ ফুট গভীরে খোঁড়া সুড়ঙ্গটি ৩০ মিটার দীর্ঘ। এর মধ্যে একজন সহজেই বসে বা শুয়ে চলাচল করতে পারে।

বিএসএফের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রতি মাসেই একবার সীমান্তে বিশেষ অভিযান চলে। গত বৃহস্পতিবার এমন অভিযান চলার সময় সুড়ঙ্গটির খোঁজ পাওয়া যায়। তিনি আরো বলেন, গত কদিন ধরেই গভীর রাতে সীমান্তের ওপারে কিছু কার্যক্রম বিএসএফ সদস্যদের চোখে পড়ে।

ওই কর্মকর্তা আরো বলেন, সুড়ঙ্গ ভারতের পাশ থেকে বন্ধ করা। এখান থেকে বের হওয়ার অপর কোনো পথ নেই। ভারতীয় সীমান্তের কাছে গিয়ে সুড়ঙ্গটি শেষ হয়ে গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, সুড়ঙ্গটি সম্পূর্ণ খোঁড়া হয়নি।

ভারতের এবিপি নিউজ জানিয়েছে, সুড়ঙ্গ খুঁজে পাওয়ার পর পাক-ভারত সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, পাক-ভারত সীমান্তে সুড়ঙ্গ পাওয়ার ঘটনা নতুন নয়। গত বৃহস্পতিবারের সুড়ঙ্গটি নিয়ে গত ২০১২ সাল থেকে এ পর্যন্ত জম্মু ও কাশ্মির সীমান্তে চারটি সুড়ঙ্গ খুঁজে পেয়েছে বিএসএফ। ২০১২ সালের জুলাইয়ে সামবা সেক্টরে ৪০০ মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ পাওয়া যায়, যা ছিল দুই সীমান্তজুড়ে বিস্তৃত। আর ২০১৪ সালে পাওয়া একটি সুড়ঙ্গ ভারতের মধ্যেও ২৩ মিটার বিস্তৃত ছিল। ২০১৪ অপর একটি সুড়ঙ্গের খোঁজ পাওয়া যায়, যা ছিল ১৩০ থেকে ১৫০টি মিটার দীর্ঘ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের