,

দুবাইয়ে সেপটিক ট্যাংকে ২ বাংলাদেশি নিহত

photo-1457198778ডেস্ক রিপোর্ট : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দেইরা আল কুয়াইতি মসজিদের সামনে নতুন নির্মিত ভবনের নিচে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মুহাম্মদ লোকমান ও পটিয়া উপজেলার মুহাম্মদ মান্নান। তাঁরা আল নাদ কোম্পানির শ্রমিক।

আল নাদ কোম্পানির শ্রমিক মুহাম্মদ আব্বাস জানান, তাঁরা মোট আটজন নির্মাণশ্রমিক আজ বিকেলে নির্মাণাধীন ভবনের নিচে সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ শুরু করেন। প্রথমে একজন শ্রমিক নিচে নামেন কিন্তু তিনি আর ওপরে ওঠেননি। এরপর আরো একজন শ্রমিক নিচে নামেন। তিনিও ওপরে ওঠেননি। তাৎক্ষণিক তাঁরা বিষয়টি পুলিশকে জানান।

এ ব্যাপারে দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) এ কে এম মিজানুর রহমান সাংবাদিকদের জানান, এই বিষয়ে তাঁরা খোঁজ নিয়ে দেখছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা