,

ভারতকে হারানো সম্ভব : মাশরাফি

2016_03_05_19_34_41_toRyb8y3yLHu0VLK9DSVDqDQHyKJlJ_originalস্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে ভারতকে হারানো গিয়েছে কয়েকবার। তবে টি২০ ফরম্যাটে এখনও বাংলাদেশের কাছে দুর্বোধ্য ভারত। আগের তিন মোকাবেলায় জয়ী ভারতই। আবার টি২০ র‌্যাংকিংয়েও ব্যাপক তফাত। ভারত এক, বাংলাদেশ সেখানে দশ নাম্বারে। রোববার মিরপুরে এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো দলকে হারিয়ে ফাইনালে উঠে আসা টাইগার শিবিরও বেশ আত্ববিশ্বাসী ম্যাচটিকে ঘিরে। বাংলাদেশ অধিনায়ক মাশরাফিতো বলেই দিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ভারতকে হারানো সম্ভব।

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আবারো টাইগারদের সামনে শিরোপা জয়ের হাতছানি। এ ম্যাচকে সামনে রেখে শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছে স্বাগতিক খেলোয়াড়রা। দলের অনুশীলনের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি।

এশিয়া কাপে এখনো পর্যন্ত অপরাজিত রয়েছে ভারত। সেই দলকে ফাইনালে হারানো প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘শক্তির জায়গাগুলো বলতে, আমাদের দলে বেশকজন তরুণ ক্রিকেটার আছে। তারা যে শুধু সম্ভাবনাময়, তাই নয়। সেই সম্ভাবনাকে তারা কাজে লাগাতে পারছে। এটাই খুব গুরুত্বপূর্ণ। গত দুটি ম্যাচ আমরা দল হিসেবে খেলে জিতেছি। এই মুহূর্তে আমাদের দলীয় একতা দারুণ। সেটাকেই আমরা ধরে রাখতে চাই। আর অবশ্যই খুব ভালো সুযোগ রয়েছে। কারণ দর্শক, মাঠ, ড্রেসিংরুম, সবই আমাদের পক্ষে।’

ভারতের রয়েছে শক্তিশালী ব্যাটিং লাইনআপ। সেই ব্যাটিং লাইনআপ দিয়ে বিশ্বের যে কোন দলের বোলিং লাইনআপকে গুড়িয়ে দেবার ক্ষমতা রাখে রোহিত-কোহলিরা। তবে ভারতের বিপক্ষে পুরো ২০ ওভার সতর্ক হয়ে খেলতে হবে। সেই সঙ্গে প্রথম ৬ ওভার যদি এ ধরণের ম্যাচে ফোকাস রাখা যায়। তাহলে ভারতের বিপক্ষে ম্যাচ জেতা সম্ভব বলে মনে করছেন মাশরাফি।

এ বিষয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে কোনো প্রশ্নই নেই। ওদের টপ ৬ ব্যাটসম্যানই বিশ্বমানের, বিশেষ করে ওয়ানডে ও টি২০তে। টেস্টেও অনেকেই আছেন। কোনো সন্দেহ নেই, সুনির্দিষ্ট কোনো জায়গায় তাদের আটকানোর সুযোগ নেই। প্রথম ওভার থেকে ২০ ওভার পর্যন্ত ভালো বোলিং করতে হবে। ওরা অবশ্যই চার্জ করবে, আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব মিনিমাইজ করা যায়। তবে এই ধরণের ম্যাচে প্রথম ৬ ওভার বা শেষের কয়েক ওভার ঝুঁকিপূর্ণ হয়। সেদিকেই আমাদের ফোকাস বেশি থাকবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা