,

মিছিলে না যাওয়ায় ৬ জনকে কোপালেন কমিশনার!

news_imgনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ে না যাওয়ায় কমিশনার কার্যালয়ে ডেকে ৬ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শনিবার রাত সোয়া ৯টার দিকে গুরুতরর জখম অবস্থায় ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এরা হলেন- হাসিবুল হক শান্ত (২২) ও শাকিল (২০), দু’জনেই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী; নিয়ামুল হক (১৯), সালাউদ্দিন (২২), টুটুল (২১) এবং শুভদাশ (২৩)। এদের মধ্যে হাসিবুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

আহত টুটুল জানান, মতিঝিল ৩৩নং ওয়ার্ড কমিশনার আবু মুনসুর আওয়ামী লীগের বিভিন্ন মিটিং-মিছিলে যাওয়ার জন্য এলাকার লোকজনকে চাপ প্রয়োগ করেন। বেশ কিছুদিন তিনি পারিবারিক ব্যস্ততায় মিছিল-মিটিংয়ে যেতে পারেননি। এতে কমিশনার ক্ষুদ্ধ হয়ে তাকেসহ আরো যারা টুটুলের মতো মিছিল-মিটিংয়ে অংশ নেয়নি তাদের কার্যালয়ে ডেকে পাঠায়।

রাত পৌনে ৯টার দিকে কমিশনারের কার্যালয়ে গেলে আবু মুনসুরের উপস্থিতিতেই তার লোকজন টুটুলসহ অন্যদেরও এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতলে ভর্তি করান। ভর্তির তথ্যটি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোজাম্মেল হক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা