,

বিশ্বকাপে সবুজ জার্সি পরেই খেলবে বাংলাদেশ

mas-team20160305093122স্পোর্টস ডেস্ক : সকাল থেকেই ফেসবুক জুড়ে আলোচনায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য জার্সি। লাল জার্সি পরে মাশরাফিদের একটি ছবি যে ছড়িয়ে পড়েছিল। বাংলাদেশের ক্রিকেট দর্শকরা এ নিয়ে যেন একটু হতাশই ছিলেন। ‘সবুজ বাদ দিয়ে লাল কেন?’ এমন প্রশ্নও শোনা যাচ্ছিল। সেক্ষেত্রে এই দর্শকদের জন্য স্বস্তি দেবে খবরটি, বিশ্বকাপে মূলত সবুজ জার্সি পরেই খেলবে বাংলাদেশ।

বিশ্বকাপে জার্সির স্পনসর প্রতিষ্ঠানের উদ্যোগে আজ অনুশীলন চলার সময়ে ফটোসেশন হয়েছে বাংলাদেশ দলের। তাতে সবুজ ও লাল-দুই ধরনের জার্সি পরেই ছবি তুলেছেন মাশরাফিরা। তবে বিসিবিসূত্রের খবর, বিশ্বকাপে প্রথাগত সবুজ জার্সি পরেই মাঠে নামবেন মাশরাফিরা।
দুটি জার্সি বানানোর কারণও জানা গেল। বাংলাদেশ মূলত সবুজ জার্সি পরেই নামবে। তবে কোনো দলের সঙ্গে জার্সি মিলে গেলে সেক্ষেত্রে বিকল্প হিসেবে থাকছে লাল জার্সিটি। ফটোসেশনেও প্রথমে সবুজ ও পরে লাল জার্সিতে ছবি তুলেছেন মাশরাফিরা।
আজ সকাল থেকে বিশ্বকাপে মাশরাফিদের সম্ভাব্য লাল জার্সি নিয়ে বাংলাদেশ ক্রিকেট সমর্থকেরা যেন একটু হতাশই ছিলেন। রংটা অনেকটা জিম্বাবুয়ের জার্সির মতো হয়ে গেছে কি না, কিংবা কেন বাংলাদেশ সবুজ ছেড়ে এমন লাল জার্সি বানাল, সেটি নিয়েও উঠেছে প্রশ্ন। এমনকি সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও বাংলাদেশের জার্সি যেখানে এত প্রশংসা কুড়িয়েছে, সেখানে টি-টোয়েন্টির বিশ্ব আসরে এমন লাল জার্সি করার কারণ কী, এটিও ছিল সমর্থকদের জিজ্ঞাসা।
তবে যে জার্সিটি সমর্থকদের পছন্দ হয়নি, সেটিই পছন্দ ছিল মাশরাফিদের। প্রথম আলোর প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেছিলেন, লাল জার্সিটিই তাঁদের বেশি পছন্দ হয়েছে। পছন্দের কারণটাও জানিয়েছেন মাশরাফি। টি-টোয়েন্টি ক্রিকেট তো আসলে একটু বেশি রঙিন। তাই প্রথাগত সবুজের বদলে লাল জার্সিটাই পরে খেলতে চান মাশরাফিরা। এমনিতে সব সময় তো সবুজের মাঝে লাল জার্সি পরে খেলেন। এবার না হয়, লালের মাঝে সবুজই হলো। টি-টোয়েন্টিতে ভিন্ন জার্সি পরে খেলার চলও নতুন নয়। অস্ট্রেলিয়াই টি-টোয়েন্টিতে সবুজ জার্সির দিকে ঝুঁকেছিল।
আসলে সমর্থকদের বেশি আপত্তি লাল ও সবুজের ভারসাম্যহীনতা বেশি করে চোখে লাগায়। লালের আধিক্য অনেক বেশিই হয়ে গেছে। কেবল জামার হাতা দুটিই সবুজ, এমনকি ট্রাউজারও লাল। সবুজ যেন চোখেই পড়ে না। বাংলাদেশের পতাকার ছায়া তো মাশরাফিদের জার্সিতেও খুঁজে পাওয়া যায়। যেখানে সবুজের মাঝে থাকে লাল। লালের মাঝে সবুজ নয়।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা