,

পরীমণির সাফাই

 

 

বিনোদন ডেস্ক : ঢালিউডে তিনি এখন প্রথম সারির নাম। অভিনয় শুরু করেছেন মাত্র কয়েক বছর। কিন্তু এর মধ্যেই ভারত-বাংলাদেশ দু’দেশেই তিনি বেশ জনপ্রিয়। অভিনয় তো আছেই, তাঁকে নিয়ে গসিপও কম নয়। তিনি পরীমণি। ক’দিন ধরে ফেসবুকে ইসমাইল নামে একজনের সঙ্গে নায়িকার ছবি নিয়ে যথেষ্ট জলঘোলা হচ্ছিল। সে নিয়ে তাঁর কাছে প্রশ্ন করা হয়। গতকাল এক সাক্ষাত্কারে তিনি সোজাসাপটা বলেন, ‘‘এ সব ভিত্তিহীন আলোচনা। এ সব প্রমাণ করাটা কঠিন। যাঁরা আমার সঙ্গে এ সব করছেন তাঁরা হিংসে থেকেই করছেন।’’

image (1)
এই মন্তব্যের পর নতুন এক বিতর্ক দানা বাঁধে। অনেকেই নায়িকাকে ভুল বোঝেন। কিন্তু এ দিন পরীমণি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘‘এ দেশে বসে যাঁরা এ সব করছেন তাঁরা হিংসে থেকে করছেন। কিন্তু তার মানে বাংলাদেশের সব মানুষ কখনওই হিংসুটে নন।’’ পরীমণির বক্তব্য ওই সাক্ষাত্কারেই তিনি তো বলেছিলেন, বাংলাদেশের মানুষ তাঁকে দারুণ পছন্দ করেন। সে সব দর্শকরাই তাঁকে পরীমণি তৈরি করেছেন। তাই তাঁদের তিনি অপমান করেননি। তাঁকে কোনও ভাবেই যেন ভুল না বোঝা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা