,

একঘণ্টায় টিকিট বিক্রি শেষ!

ticket_police_bg_283030676_119158অনেক নাটকের পর শুরু হয় বাংলাদেশ-ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি। সকাল থেকে মিরপুর ১০ নম্বর সেকশনের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) শাখা বন্ধ থাকলেও বিকেল ৪টার কিছু পরেই তা খুলে দেওয়া হয়। কিন্তু, বিক্রি শুরুর একঘণ্টা পর টিকিট শেষ বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ।এরপরই টিকিট প্রত্যাশীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। কয়েকজন জানান, বাংলাদেশ-ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচের টিকিট বিক্রিতে নানারকম অনিয়ম হয়েছে।
এর আগে দুপুর দুইটার দিকে ব্যাংক থেকে জানানো হয়, আজ কোনো টিকিট বিক্রি হবেনা। কিন্তু, ব্যাংকটির প্রধান শাখায় টিকিট বিক্রি নিয়ে দীর্ঘ আলোচনার পর বিকেল চারটার কিছু পরে টিকিট বিক্রি শুরু হয়।
খোঁজ নিয়ে জানা যায়, আজ শনিবার তিন হাজার টিকিট বিক্রির কথা ছিল। কয়েকজন ব্যাংক কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, পূর্বের ম্যাচের টিকিটের থেকেও এবার বেশি টিকিট বিক্রি হবে। টিকিট প্রত্যাশীদের লাইন থেকে পুলিশ প্রহরায় দশজন করে ব্যাংকের ভেতরে নিয়ে যাওয়া হয়। তবে, প্রত্যেকে নির্দিষ্ট মূল্যের একটি করে টিকিটই ক্রয় করতে পেরেছেন।
অনেকেই টিকিট না পেয়ে লাইন ছেড়ে চলে যান। পরে খরব পেয়ে দ্রুতই আবারো তারা ভিড় করেন ব্যাংকের সামনে। সেখানে আগে থেকেই মোতায়েন করা হয় পুলিশ বাহিনীর সদস্যদের।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার এশিয়া কাপের ফাইনাল ম্যাচের টিকিট-প্রত্যাশীদের সঙ্গে আজ বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। টিকিট-প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। মিরপুর ১০ নম্বর সেকশনের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) সামনে এ ঘটনা ঘটে। এ সময় এক পুলিশসদস্যসহ প্রায় ১৫ জনের মতো টিকিট-প্রত্যাশী আহত হন।
শনিবার সকাল থেকে ফাইনালের টিকিট পাওয়া যাবে-এমন আশায় রাজধানী ও বিভিন্ন জেলা থেকে তরুণ-যুবারা আগের দিন (শুক্রবার সকাল ৭টা থেকেই) ভিড় করে মিরপুরের ইউসিবি শাখার সামনে। সেখানে অনেকই পানিশূন্যতায় অসুস্থ হয়ে পড়েন। কিন্তু শনিবার সকালে নির্ধারিত সময়ে ব্যাংক না খোলায় মাথায় আকাশ ভেঙ্গে পড়ে টিকিটপ্রত্যাশীদের। তবে, আবারো টিকিট পাওয়ার প্রত্যাশা থেকে ক্রিকেট প্রেমীদের মুখে হাসি ফুটলেও সেই হাসি উবে যেতে সময় লাগে মাত্র একঘণ্টা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা