,

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ৩ কমান্ডো নিহত

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সাথে ‘বন্দুকযুদ্ধে’ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) নকশাল-বিরোধী কোবরা ইউনিটের ৩ কমান্ডো নিহত হয়েছেন। সিআরপিএফ-এর আরও ১৩ সদস্য আহত হয়েছেন। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৫০০ কিলোমিটার দূরবর্তী সুকমা জেলায় এই ঘটনা ঘটে।

 

2c985937098d1d7368a771f000cd4008-56da6fb600b53

কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার কমান্ডো ব্যাটেলিয়ন ফর রিসলিউট অ্যাকশন (কোবরা) ২০৮ ব্যাটেলিয়নের একটি দল ডিস্ট্রিক্ট রিজার্ভ গ্রুপের সাথে যৌথভাবে দাব্বামার্কা জঙ্গলে একটি অনুসন্ধান অভিযান চালাচ্ছিল। দুপুরের দিকে তাদের ওপর আক্রমণ করা হয়। মাওবাদীদের সাথে এই ‘বন্দুকযুদ্ধ’ প্রায় ১২ ঘন্টা ধরে চলে। এতে ৩ কমান্ডো নিহত হন। আহত ১৩ জনের মধ্যে ব্যাটেলিয়ন কমান্ডার পিএস যাদবও রয়েছেন।

 

 

নিরাপত্তা বাহিনীর সদস্যরা দাব্বামার্কা জঙ্গল থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী কিসতারামে সরে যাওয়ার সময়ও তাদের ওপর বেশ কয়েকবার আক্রমণ চালানো হয়। তিন নিহত কমান্ডোরা হলেন ফতেহ সিং, এনএস লানজু এবং লক্ষ্মণ কুর্তি। আহতদের হেলিকপ্টারের সাহায্যে কিসতারাম ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর আহতদের রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা