,

ফিলিপাইনে উত্তর কোরিয়ার জাহাজ বাজেয়াপ্ত

 

 

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞার ভিত্তিতে উত্তর কোরিয়ার জাহাজ বাজেয়াপ্ত করেছে ফিলিপাইন। রাজধানী ম্যানিলার নিকটবর্তী সুবিক বন্দরে রয়েছে জিন টেং নামের ওই জাহাজটি।জাহাজটি তিন দিন ধরে ওই বন্দরে নোঙ্গর করে ছিলো। কোস্টগার্ড মুখপাত্র আরমান্দ বালিলো জানান, শনিবার দ্বিতীয়বারের মত জিন টেং জাহাজটিতে তদন্ত চালানো হয়। জাহাজের ২১ নাবিকের সবাই যথেষ্ট সহযোগিতাপূর্ণ আচরণ করেছেন।

68153f278dd7a1f0e4fd12ef9d4ea2b4-56da8f014a5b7

 

কোস্টগার্ড সূত্র আরও জানায়, উত্তর কোরিয়ার আর কোনও জাহাজ ফিলিপানের বন্দরে নেই।প্রেসিডেন্টের মুখপাত্র মানোলো কুইজন রাষ্ট্রীয় বেতারে ঘোষিত এক বিবৃতিতে ওই জাহাজের কর্মীদের জাহাজ ত্যাগ করে নেমে যাওয়ার নির্দেশ দেন। কুইজন বলেন, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র বিষয়ে পুরো বিশ্বই উদ্বিগ্ন। জাতিসংঘের সদস্য হিসেবে ফিলিপাইন এই নিষেধাজ্ঞার বিষয়ে নিজের দায়িত্ব পালন করছে।’

 

 

ফিলিপাইনে উত্তর কোরিয়ার কোন দূতাবাস নেই। থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় ফিলিপাইন দূতাবাসে যোগাযোগ করে এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা