,

যুবকের মৃত্যু ছিনতাইকারীর হামলায়

 

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আফতাবনগরে ছিনতাইকারীর হামলায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে। ধানমণ্ডির নর্দার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে তিনি মারা যান। শনিবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

9a0c0619b25cea36ae185e0f8b97017e-hijack1
নিহত মদন ওরফে মধু (২৮) বাড্ডার আফতাবনগরের দক্ষিণ আনন্দনগর এলাকায় থাকতেন। তার বাবার নাম নারায়ণচন্দ্র রায় । তার গ্রামের বাড়ি দিনাজপুরের নূরআলীপুরে। তিনি পেশায় শ্রমিক।
বাড্ডা থানার এসআই আবদুর রহিম জানান, শুক্রবার দিনগত রাত ৩টার দিকে কাজ শেষে বাসায় ফিরছিলেন মধু ও তার ভাই তপন (২০)। পথে আফতাবনগরে আনসার ক্যাম্পের সামনে চার-পাঁচ জন ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায়। দুইজনকে ব্যাপক মারধর করে ও প্রায় সাত হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ধানমণ্ডিতে নর্দার্ন হাসপাতালে স্থানান্তর হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে ভোর ৬টার দিকে মধু মারা যান।
তার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা