বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাজিব রাজাকের পদত্যাগ দাবিতে ঐক্যবদ্ধ বিশিষ্টজনরা

najib-razakআন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগ দাবিতে ঐক্যবদ্ধ হয়েছেন সেদেশের ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর প্রথম সারির রাজনীতিকরা। তারা বলেছেন, নাজিব রাজাকের অধীনে মালয়েশিয়া খারাপ থেকে খারাপ অবস্থার দিকে যাবে। তাই তার পদত্যাগ করা উচিত। তাদের দাবি, দুর্নীতির অভিযোগ আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছেন প্রধানমন্ত্রী নাজিবকে। তবে তিনি সেসব অভিযোগ অস্বীকার করেন। সরকারিভাবে তাকে অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল ‘১এমডিবি’র অর্থ ব্যক্তিগত তহবিলে জমার যে অভিযোগ আনা হয়েছে তা আরও ধারালো হয়েছে। গত সপ্তাহে বলা হয়েছে, তার ব্যক্তিগত ব্যাংক একাউন্টে ১০০ কোটি ডলারের বেশি জমা হয়েছে। তাই ৫৮ জন রাজনীতিক ও মানবাধিকার কর্মী এক যৌথ বিবৃতিতে তার পদত্যাগ দাবি করেছেন। যারা এমন দাবি তুলেছেন তার মধ্যে অন্যতম মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি গত সোমবার ক্ষমতাসীন দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন (উমনো) থেকে পদত্যাগ করেছেন। নাজিব রাজাকের নেতৃত্বাধীন সরকার থেকে মালয়েশিয়াকে বাঁচাতে তিনি দেশের সব নাগরিককে তাদের আহ্বানের সঙ্গে যোগ দিতে বলেছেন। তিনি বলেছেন, নাজিবের কবল থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। যদি তাকে ক্ষমতায় থাকতে দেয়া হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে যাবে। জেল থেকে তাদের এ আহ্বানে সমর্থন দিয়েছেন বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়া থেকে বিশ্লেষকরা বলছেন, রাজনীতিবিদদের মধ্যে এমন মিত্রতা চোখে পড়ার মতো। কারণ, মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে রয়েছে রাজনৈতিক তিক্ত বিরোধিতা। সেই দু’ ব্যক্তি এখন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলছেনÑ এটা বিরল ঘটনা। মাহাথির মোহাম্মদ ১৯৯০ এর দশকে যখন প্রধানমন্ত্রী তখন তার উপ প্রধানমন্ত্রী ছিলেন আনোয়ার ইব্রাহিম। সে সময় দু’জনের মধ্যে বিরোধ দেখা দেয়। বরখাস্ত করা হয় আনোয়ার ইব্রাহিমকে। তার বিরুদ্ধে সমকামিতা ও দুর্নীতির অভিযোগ আনা হয়। তবে এসব অভিযোগ আনোয়ার ইব্রাহিম অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে এসব অভিযোগ আনা হয়েছে। তবে শুক্রবার ৫৮ নাগরিকের ওই আহ্বানের জবাবে নাজিব রাজাকের মুখপাত্র বলেছেন, তাদের এ আহ্বান রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য। সরকার ও প্রধানমন্ত্রী পরিবর্তনের জন্য একটি বিদ্যমান কৌশল আছে। তা হলো জাতীয় নির্বাচন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান