,

নতুন গানে শাকিরার বাজিমাত, ২ দিনে ৬ লাখ পার (ভিডিও)

Shakira-L20160305073208আফ্রিকায় ফুটবল বিশ্বকাপ নিয়ে ‘ওয়াকা ওয়াকা’ গান করে বিশ্বজুড়ে নিজেকে চিনিয়েছিলেন কলম্বিয়ান পপস্টার শাকিরা। তারপর অনেক গানেই তিনি মাদকতা ছড়িয়েছেন সুর আর নাচের সম্মিলনে। এই ব্ল্যাক ডায়মন্ডের বিশেষ গুণ, গানের সঙ্গে মন ভুলানো নাচ। সুরে সুরে শরীরের দোলায় সালসা আর বেলি ডান্স-ই দিয়ে নিজের স্বতন্ত্র একটি পরিচয় তিনি তৈরি করে ফেলেছেন। তাই শাকিরার ভক্তরা শুধু গানই শোনেন না, সেটি উপভোগও করেন চোখ দিয়ে।
সেই ভক্তরাই এবার মেতেছেন প্রিয় তারকার নতুন গান ‌‌‘ট্রাই এভরিথিং’ নিয়ে। জানা গেছে, ওয়াল্ট ডিজনির পরবর্তী ছবি ‘জুটোপিয়া’তে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গেল ৩ মার্চ ইউটিউবে প্রকাশ হয়েছে গানটির অফিসিয়াল ভিডিও। এই অল্প সময়ে কোনোরকম প্রচারণা ছাড়াই গানটি দেখা হয়ে গেছে সাড়ে ৫ লাখেরও বেশিবার।’ শাকিরার এই গান নাকি চলতি বছরটা মাতিয়ে রাখবে- এমনটাই প্রত্যাশা করছেন সংগীতবোদ্ধারা।
এরইমধ্যে এই গানের দারুণ ভক্ত বনে গেছেন শাকিরার স্বামী বার্সেলোনা তারকা জেরার্ড পিকে ও তার বন্ধু লিওনেল মেসি, নেইমাররা। তবে আপনি আর বাদ রইবেন কেন! দেখে নিন শাকিরার নতুন গানটির ভিডিও :

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা