বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ ডলারে সিএইচআইপির কম্পিউটার

99014_127প্রযুক্তি ডেস্ক : কম্পিউটার বাজারে গ্রাহকদের নতুন চমক দিতে এবার বেয়ারবোন কম্পিউটারের বাজারে এসেছে নতুন প্রতিদ্বন্দ্বী। মাত্র ৯ ডলার দামের ওপেনসোর্স বেয়ারবোন মাইক্রো কম্পিউটার চিপ (সিএইচআইপি) উন্মুক্ত করেছে নেক্সট থিং করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান। এটি জনপ্রিয় রাসবেরি পাই২-এর চেয়েও আকারে ছোট ও বেশি কর্মক্ষম।

রাসবেরি পাইয়ের মতো সিএইচআইপি বিভিন্নভাবে সাধারণ কম্পিউটারের মতো সব কাজেই ব্যবহার করা যাবে। এ মাইক্রো কম্পিউটার চিপের সাথে কি-বোর্ড, মাউস আর ডিসপ্লে জুড়ে দিয়ে পুরোদস্তুর পারসোনাল কম্পিউটার হিসেবে চালানো যাবে। এমনকি হ্যাক করে রেটরো গেমিং ইমুলেটর হিসেবে বা রোবট হিসেবেও ব্যবহার করা যাবে। নেক্সট থিং করপোরেশনের পক্ষ থেকে সিএইচআইপির মাধ্যমে কোডিং এবং প্রোগ্রামিং শেখার বিষয়ে অনুপ্রেরণা দেয়া হয়েছে।

এই মাইক্রো কম্পিউটারটিতে ১ গিগাহার্জের অলউইনার এ১৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ৫১২ মেগাবাইট র‌্যাম ও ৪ গিগাবাইট অভ্যন্তরীণ ফ্লাশ স্টোরেজ সুবিধা আছে।

সংশ্লিষ্টদের মতে, কম্পিউটারটির এ কনফিগারেশন বিভিন্ন অ্যাপ্লিকেশন চালু করা ও ওয়েব ব্রাউজিং করার জন্য যথেষ্ট। এতে একটি ইউএসবি পোর্ট, একটি মাইক্রো ইউএসবি পোর্টসহ মাইক্রোফোন জ্যাক আছে। কম্পোজিট ক্যাবলের মাধ্যমে ভিডিও আউটপুটের কাজেও ব্যবহার করা যাবে মাইক্রোফোন জ্যাক পোর্ট। এ ছাড়া বিল্টইন ওয়াইফাই ও ব্লুটুথ ৪.০ রয়েছে ডিভাইসটিতে। এর ব্যাটারি ৫ ঘণ্টা অবধি ব্যাকআপ দিতে সক্ষম। লিনাক্স অপারেটিং সিস্টেম ভিত্তিক সিএইচআইপি মাইক্রো কম্পিউটার এইচডিটিভি বা আধুনিক কম্পিউটার ডিসপ্লের সাথে জুড়ে দিতে চাইলে আলাদা এইচডিএমআই অথবা ভিজিএ অ্যাডাপ্টারের প্রয়োজন পড়বে।

এ বিষয়ে নেক্সট থিং করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা ডেভ রুচরেক জানিয়েছেন, আকারে ক্ষুদ্র ও সাশ্রয়ী হওয়ার কারণে বহনযোগ্য কম্পিউটারের বাজারে এক নতুন মাত্রা যোগ করবে এই কম্পিউটার। বর্তমানে কিকস্টার্টার ক্যাম্পেইনের মাধ্যমে সিএইচআইপির জন্য তহবিল সংগ্রহ করছে নেক্সট থিং করপোরেশন।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, পারসোনাল কম্পিউটারের বাজারে বেশ কয়েক বছর ধরেই মন্থর অবস্থা বিরাজ করছে। আর এ পরিস্থিতিতে নতুন আঙ্গিকের এ কম্পিউটার সংশ্লিষ্ট খাতে নতুন করে আশার আলো জাগাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান