,

‘মুসাফির’ সিনেমার সাড়ে তিন মিনিটের আলোড়ন সৃষ্টিকারী ভিডিও

musa-jugantor_6015বিনোদন প্রতিবেদক : এসময়ে ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে ব্যস্ততম নায়ক আরিফিন শুভ অভিনীত নতুন সিনেমা ‘মুসাফির’ মুক্তির দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ২২ এপ্রিল ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে সিনেমাটি।

তবে সিনেমা মুক্তির আগে গত ৩ মার্চ সিনেমার দ্বিতীয় ট্রেইলার ইউটিউবে প্রকাশ পেয়েছে। ৩ মিনিট ২৬ সেকেন্ডের ভিডিওটি দর্শকদের মনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সিনেমায় শুভর বিপরীতে অভিনয় করেছেন নবাগত মারজান জেনিফা। ছবিতে আরও আছেন মিশা সওদাগর, টাইগার রবি, শিমুল খান, সিন্ডি রোলিং প্রমুখ।

দ্বিতীয় ট্রেইলারে ব্যাপক অ্যাকশান দৃশ্যে দেখা যায় সিনেমার সব অভিনয়শিল্পীদের।

‘মুসাফির’ সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন আশিকুর রহমান। ছবিটি পারিচালনাও করেছেন তিনি। ‘মুসাফির’ ছবিটি প্রযোজনা করছে পারসেপচুয়াল পিকচার্স ও ইনট্র্যাক ফিল্মস।

সিনেমায় একজন পেশাদার খুনির চরিত্রে দেখা যাবে শুভকে। ছবিতে প্রেম, কমেডি আর অ্যাকশন সবই রয়েছে বলে জানিয়েছেন পরিচালক আশিকুর রহমান।

এ ছবিতে খল চরিত্রে দেখা যাবে বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকা প্রবাসী সিন্ডি রোলিংকে। ঢাকাই চলচ্চিত্রে সিন্ডি রোলিং নতুন মুখ নন। সিন্ডিকে ‘কমন জেন্ডার-দ্য ফিল্ম’, ‘পাইরেটস-দ্য ব্লাড সিক্রেট’, ‘চোরাবালি‘ ও ‘কিস্তিমাত’ চলচ্চিত্রের আইটেম গানে নাচতে দেখা গেছে।

‘মুসাফির’ আশিকুরের পরিচালনায় দ্বিতীয় চলচ্চিত্র। সিনেমার শুটিং শুরু হয় গত বছরের মার্চে। গত ২৮ ডিসেম্বর সেন্সর বোর্ডে জমা দেয়া হয়।

সিনেমাটির প্রথম ট্রেইলর অনেক আগেই ইউটিউবে মুক্তি পেয়েছিল। ওই ট্রেইলরটিও দর্শকদের মনে ব্যাপক সাড়া ফেলেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা