,

ক্রিকেটের টিকিট নিয়ে মিরপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ : ব্যাংকে হামলা, গাড়ি ভাঙচুর

1457153209নিজস্ব প্রতিবেদক : এশিয়া কাপের ফাইনাল ম্যাচের টিকেট নিতে আসা ক্রিকেটপ্রেমীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে মিরপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে বলে টিকিটপ্রত্যাশীরা অভিযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান প্রস্তুত রেখেছে পুলিশ।

এর আগে আজ সকাল ১০টা থেকে বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়।

ইউসিবি ব্যাংকের নির্ধারিত শাখাগুলোর সামনে টিকেটের জন্য হাজার হাজার টিকেট প্রত্যাশী ভিড় জমিয়েছে। এর মধ্যে মিরপুর শাখায় টিকেট প্রত্যাশী ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার থেকেই মিরপুরে টিকেটের জন্য ভিড় জমাতে থাকে ক্রিকেটপ্রেমীরা। সবার একটাই আশা, যে করেই হোক টিকেট পেতে হবে, মাঠে গিয়ে খেলা দেখতে হবে।

আগামীকাল রবিবার এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। গত বুধবার পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মাশরাফিরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে