বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিলারের ব্যাটে অস্ট্রেলিয়াকে হারাল দ. আফ্রিকা

235775স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিতে শুভ সূচনা করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলারের ঝড়ো ব্যাটিংয়ে ৪ বল বাকি থাকতেই ৩ উইকেটের জয় পেয়েছে প্রোটিয়ারা।

শুক্রবার রাতে ডারবানে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অজিরা। তবে অ্যারন ফিঞ্চ এবং মিশেল মার্শের ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান করে সফরকারীরা।

দলীয় ২৩ রানে উসমান খাজাকে (৯) প্যাভিলিয়নে পাঠান রাবাদা। এরপর ওয়ার্নার এবং ফিঞ্চ ৪৬ রানের জুটি গড়েন। ডেভিড ওয়ার্নার ১১ বলে ২০ রান করে আউট হলেও একপ্রান্ত আগলে খেলার চেষ্টা করেন ফিঞ্চ। তার ইনিংসটি ছিল দেখার মতো। মাত্র ১৮ বলে চার ৬ এবং দুই ৪-এ ৪০ রান করেন তিনি।

শেষ দিকে মিচেল মার্শের ২৫ বলে ৩৫ রানের সুবাদে ১৫৭ রানের ফাইটিং টোটাল দাঁড় করায় অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকার হয়ে ইমরান তাহির ৩টি, ডেভিড ওয়াইজ ও রাবাদা ২টি করে এবং ক্রিস মরিস ও অ্যাবট ১টি করে উইকেট লাভ করেন।

১৫৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। কোনো রান না করেই সাজ ঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার ওপেনার এবিডি ভিলিয়ার্স। কাটার নিলের প্রথম বলে আউট হন এবি। এ নিয়ে পঞ্চমবারের মতো প্রথম বলেই আউট হলেন তিনি।

এরপর ডি কক ব্যক্তিগত সাত রানে সেই নিলের বলে আউট হলে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ধারাবাহিক বিরতিতে বিদায় নেন ডুমিনি (৫) ও রুশোও (১৯)। ২৬ বলে ৪০ রান করা অধিনায়ক ডুপ্লেসিস নেভিলের রান আউটের শিকার হন। প্রোটিয়াদের সংগ্রহ তখন ৯.৪ ওভারে ৭২, নেই ৫ উইকেট।

এ অবস্থায় দলের হাল ধরেন ডেভিড মিলার। টেলেন্ডারদের সঙ্গে নিয়ে দলের জয় নিয়েই মাঠ ছাড়েন মিলার। তিনি সমান ৩টি চার ও ছয়ের সাহায্যে ৩৫ বলে ৫৩ রান করেন।

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট নেন কাটার নিল। টাই ও মার্শ নেন একটি করে উইকেট।

দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মিলার।

আগামী ছয় মার্চ জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান