,

মেয়াদ শেষে কোথায় উঠবে ওবামা পরিবার?

19আর বেশিদিন হোয়াইট হাউজে থাকা হচ্ছে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার। ২০১৭ সালের শুরুতেই স্বপরিবারে সাদা বাড়ির মায়া ছেড়ে চলে যেতে হবে। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে যিনি বিজয়ী হবেন তিনি হবেন হোয়াইট হাউজের নতুন বাসিন্দা।কিন্তু ওবামা দম্পতি দুই মেয়েকে নিয়ে হোয়াইট হাউজ ছেড়ে যাবেন কোথায়? এসব প্রশ্ন এখনই ডালপালা ছড়াতে শুরু করেছে।জবাবটা ওবামা নিজেই দিয়েছেন। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, হোয়াইট হাউজ ছাড়লেও আপাতত রাজধানী ওয়াশিংটন ডিসি ছাড়ছেন না তিনি। আর এটি করতে হচ্ছে মেয়ে সাশার স্কুলের কারণে।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ”মাঝপথে স্কুল পরিবর্তন করা খুবই কঠিন।”হোয়াইট হাউজ থেকে বিদায় নেওয়ার পর বিদায়ী প্রেসিডেন্টের রাজধানীতেই অবস্থান করা খুবই বিরল একটি ঘটনা। কারণ অধিকাংশ ক্ষেত্রে সাবেক প্রেসিডেন্টদের রাজধানীর বাইরে খামার বাড়ি ও অন্য কোথাও বাস করতে দেখা যায়।১৯১৩ ও ১৯২১ সালে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা উইড্রো উইলসন ছিলেন হোয়াইট হাউজ থেকে বিদায় নেয়ার পর রাজধানীতেই অবস্থান করা সর্বশেষ প্রেসিডেন্ট।

বারাক ওবামার অবশ্য শিকাগোতেও সময় কাটানোর পরিকল্পনা রয়েছে। সেখানে তার বাড়ি এবং ফার্স্ট লেডি মিশেল ওবামার পরিবার রয়েছে। বারাক ওবামা শিকাগোতেই তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করছেন। খবর বিবিসি’র।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের