বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি

images (25)ফাইনালপূর্ব-শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে দাবড়াতে দাবড়াতে ও দুমড়াতে দুমড়াতে কী খেললো ভারত আমাদের জানার তেমন আগ্রহ নেই। ভারত যে ক্রিকেট খেলার সঙ্গে সঙ্গে আমিরাতের ‘ক্লাব’টাকে নিয়েও খেললো এশিয়া কাপ টি-টুয়েন্টি-২০১৬’র নবম ম্যাচে (বৃহস্পতিবার) আমরা দেখেছি। ভারতের একজন বোলার ভুবনেশ্বর, তার প্রথম ১৮ বলের ১৫টিতে রান দিলেন না, প্রথম ৩ ওভারের দুটি মেডেন, ৪ ওভারে ৮ রানে পেলেন ২ উইকেট; নিজের বয়স মাড়িয়ে ভেলকি দেখাতে দেখাতে হরভজন ৪ ওভারে দিলেন ১১, ভারত ওদের ৯ উইকেটে জোড়া ৮১ ছাড়াচ্ছে নিজেদের ৯ উইকেটে আঁচড় পড়তে না দিয়ে, ম্যাচের আধাআধি সময়ে (১০.১ ওভার) এসব বলার দরকার নেই। এমন হওয়ার ছিল।
গতকাল রাতে (শুক্রবার) সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নদের (পাকিস্তান-শ্রীলঙ্কা) একটি যে একেবারেই নত মস্তক (কারণ, তাদের এক দল চার ম্যাচের একটিতেই শুধু জয়ের দেখা পেয়েছে, তাও লড়াই-এর ময়দানের দুর্বলতম দলটির বিরুদ্ধে) হলো তা নিয়েও আমরা বেশি কথা বলতে চাই না।
আমরা বলতে চাইব, কাল ফাইনালে ভারতের মতো শক্ত প্রতিপক্ষের মোকাবিলায় আমরা কী করব। এই ম্যাচে চারজন ব্যাটসম্যানের ভালো কিছু করা ‘ওভার ডিউ’ হয়ে বসে আছে। তামিম, সাকিব, মুশফিক ও সাব্বির। তামিমকে ভাবতে হবে আমি কেন ফিরে এলাম! নবজাতক ও তার জননীকে কেন একটি লাগসই একটা উপহার আমি দিতে পারি না! সাকিবকে ভাবতে হবে, ১৩ বলের উচ্চমূল্যে ৮ রান করে অপ্রয়োজনীয় প্রগলভতায় উইকেট বিলিয়ে রাগটা আমি কার ওপর দেখাই! কাল যেন সেটি নেহরা, অশ্বিন, ভুবনেশ্বরদের বলের ওপর দেখাই।
লেখক : কথাসাহিত্যিক ও ক্রিকেট বিশ্লেষক, সাবেক সিনিয়র সচিব

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান