,

অস্ত্র সাজাক সেনাবাহিনী, নির্দেশ কিম জং-উনের

 

 

নিজস্ব প্রতিবেদক : যুদ্ধ বাধতে পারে যে কোনও সময়। তাই অস্ত্রশস্ত্র তৈরি রাখার নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন। এই খবর জানিয়েছে দেশের সরকারি সংবাদমাধ্যম। শক্তি যাচাই করতে কাল উচ্চ ক্ষমতার মাল্টিপল রকেট লঞ্চার পরীক্ষা করেছে সেনা। সেই অনুষ্ঠানে গিয়েই আত্মরক্ষায় তাদের তৎপর হওয়ার বার্তা দিয়েছেন কিম।
হাইড্রোজেন বোমা ফাটিয়ে এ বার নতুন বছরকে স্বাগত জানিয়েছিল উত্তর কোরিয়া। তার পরও চলেছে পরমাণু অস্ত্রের চোখরাঙানি। তাদের আস্ফালন বন্ধ করতে তাই নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপুঞ্জ। এই নিষেধাজ্ঞা চাপানো হলে অর্থনৈতিক ভাবে বিস্তর অসুবিধের মুখে পড়তে হবে কিম জং-উনের দেশকে। তাই নিরাপত্তা পরিষদে সিদ্ধান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি সেনাকে যুদ্ধের জন্য তৈরি হওয়ার বার্তা দিলেন কিম।

image
তবে তাদের এই হুঙ্কারকে এখনও গুরুতর ভাবে নিচ্ছে না ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা দফতরের এক কর্তার কথায়, ‘‘পরমাণু অস্ত্র আছে বলে উত্তর কোরিয়া যতই দাবি করুক, তাদের হেফাজতে উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র রয়েছে— এমন কোনও প্রমাণ এখনও মেলেনি। তাই এই যুদ্ধের হুঙ্কারকে বিশেষ আমল দেওয়ার দরকার নেই।’’ তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, উত্তর কোরিয়া যদি আঘাত হানে, তাঁরাও উত্তর ফিরিয়ে দেওয়ার জন্য তৈরি থাকবেন।

 
বিষয়টিকে অবশ্য এতটা হালকা ভাবে নিতে মোটেই রাজি নয় দক্ষিণ কোরিয়া। তাদের দাবি, কিম জং উন যে ফাঁকা হুমকি দেননি, গত কাল থেকেই সেই প্রমাণ মিলছে। কোরীয় উপসাগরে শুধু বৃহস্পতিবার অন্তত ৬টি ১০০-১৫০ কিলোমিটার পাল্লার রকেট উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা