,

ভোটারদের সজাক দৃষ্টি রাখতে হবে ভোট কেন্দ্রে : নোমান

 

 

নিজস্ব প্রতিবেদক : আবদুল্লাহ আল নোমানপৌর নির্বাচনে যেসব প্রার্থী ভোট ছাড়াই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাদের মতো লুট-পাট করে খাওয়া শুরু করবে বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

ede8df63218af659d16247675d21789d-56d94999766fd
শুক্রবার দুপুর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী বন্ধু দল আয়োজিত ‘খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্টেদ্রোহ মামলার প্রতিবাদে’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
সাবেক এ মন্ত্রী অভিযোগ করে বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের পক্ষে যারা মনোনয়নপত্র কিনছেন বা প্রার্থী হচ্ছেন, তাদের ক্ষমতাশীনদের গুণ্ডা-পাণ্ডারা হুমকি দিচ্ছে। আবার অনেককেই মনোনয়নপত্র ইসিতে জমা দিতে দিচ্ছে না।’
নোমান সন্দেহ প্রকাশ করে বলেন, ‘এই ইউপি নির্বাচনে জনগন তাদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না তা নিয়ে আমার সন্দেহ আছে। আর সে কারণে সবাইকে নিজ নিজ ভোট কেন্দ্রে উপস্থিত থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’
এ সময় সরকারকে দাবি জানিয়ে নোমান বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবশ্যই ফিরিয়ে আনা প্রয়োজন।’

 

 

ক্ষমতাশীনরা তাদের বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির নেতা-কর্মীদের ধরে এনে নির্যাতন করছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে ও গুম করছে বলেও অভিযোগ করেন তিনি।

সংগঠনের সভাপতি শরীফ মোস্তফা জামান লিটুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট শামসুজ্জামান দুদু, সংগঠনের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার এইচ এম আমিনুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে