,

‘ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বিএনপির কাউন্সিল নেতা-কর্মীদের তোপ এড়াতে’

 

 

নিজস্ব প্রতিবেদক : ড. হাছান মাহমুদবিএনপির কাউন্সিলের জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু তারা সেখানে কাউন্সিল করতে রাজি হয়নি। কারণ সারাদেশ থেকে আসা নেতা-কর্মীদের তোপের মুখে পড়তে পারেন খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘মীর কাশেম আলীসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে’ এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

9407d4c3724f4e825fe48c6fc4b5ebb9-hassan
বিএনপির কাউন্সিল প্রসঙ্গে সাবেক এ মন্ত্রী বলেন, ‘বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করলো না, কারণ সেখানে তারা বিপুল লোকের সমাগমও ঘটাতে পারবে না। তাই তারা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে কাউন্সলের জন্য বেছে নিয়েছেন।’
এ সময় তিনি অভিযোগ করে বলেন,‘আসন্ন বিএনপির এ কাউন্সিলের মাধ্যমে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দলের নেতা নির্বাচন করা হচ্ছে।’

 
বর্তমান প্রেক্ষাপটে দেশের সুশীল সমাজের ভূমিকায় অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘যখনসারাদেশে নির্মমভাবে শিশু নির্যাতন ও হত্যা করা হচ্ছে,তখন সুশীল সমাজ চুপ? আজকে তাদেরকে দেখা যাচ্ছে না?’ক্ষোভ প্রকাশ করে হাছান মাহমুদ বলেন,‘এই সুশীল সমাজ আজকে কেন মুখে কুলুপ এটে দিয়েছেন? কেন এই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে তারা কোনও কথা বলছেন না?’

 

 

তিনি বলেন, ‘সামাজিক ও পারিবারিক অবক্ষয়ের কারণে দেশে আজকে শিশু নির্যাতন ও হত্যার মতন ঘটনা বেড়েছে।’যুদ্ধাপরাধ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘যারা যুদ্ধাপরাধী তারা আদালতের কাছ থেকে কোনওভাবে অনুকম্পা পাবে না। যারা জামায়াত ও যুদ্ধাপরাধীদের সঙ্গে কাজ করছে, তারা যুদ্ধাপরাধীদের সহযোগী। বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যারা যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে তাদের ও খালেদা জিয়াকেও আইনের আওতায় আনা প্রয়োজন।’

 

 

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদের সভাপতি ব্যারিস্টার জাকির আহম্মেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, হাবিবুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে